রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে এনসিপির শোডাউন

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে রংপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উদ্যোগে মোটরসাইকেল শোডাউন হয়েছে।মঙ্গলবার সন্ধায় নগরীর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে নগরীর জিলা স্কুল মোড়, ধাপ লালকুঠি, মেডিকেল মোড়, প্রেসক্লাব চত্বর, শাপলা চত্বর হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ছাত্রলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান", যুবলীগের গুন্ডারা হুশিয়ার সাবধান", আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ",সহ বিভিন্ন স্লোগান দেন তারা। এসময় জেলা এনসিপির আহ্বায়ক আল মামুন বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে নিষিদ্ধ সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ মানুষের মনে ভীতি ছড়ানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।আমরা তাদের স্পষ্টভাবে হুঁশিয়ার করে দিতে চাই-জনগণের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে দেশ থেকে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। কিন্তু ২০২৬ সালে এসেও আমরা দেখতে পাচ্ছি, সেই ফ্যাসিবাদী শক্তি আবারও জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, তাদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না। ফ্যাসিবাদ ও স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের শক্তি ও ঐক্যের মাধ্যমেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।সরকারের সমালোচনা করে আল মামুন বলেন, সরকারি দলের অনেকেই নিষিদ্ধ সংগঠনের অনেকজনকে আশ্রয় প্রদান করলে, তারাই একদিন এ সরকারের গলার কাঁটা হবে, সেই দিন বেশী দুরে নয়। জুলাই যোদ্ধাদের উপর হামলা করা হচ্ছে, কিন্তু সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বারংবার।এ সময় রংপুর জেলা সদস্য সচিব আবু রেজা মোঃ আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব শরীফ রেজা, সাংগঠনিক সম্পাদক এমআই সুমন, সদর উপজেলার আহবায়ক কৃষ্ণ চন্দ্র বর্মণ স্বাধীন, সদস্য সচিব কামরুজ্জামান, গংগাচড়া উপজেলা সদস্য সচিব শাহিনুর ইসলাম, তারাগঞ্জ উপজেলা আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব সিরাজুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা আহবায়ক আব্দুল বাসেত মারজান, সদস্য সচিব হারুনুজ্জামান হারুন, পীরগঞ্জ উপজেলা আহবায়ক রাকিবুল ইসলাম, সদস্য সচিব মোতাব্বেরুল ইসলাম, কাউনিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, পীরগাছা প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, বদরগঞ্জ উপজেলা আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব এম এ মোমেন সেতুসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এদিকে সন্ধ্যায় দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবিরের কারমাইকেল কলেজ শাখা। নগরীর লালবাগ কলেজ গেট থেকে মিছিলটি শুরু হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটক প্রদক্ষিণ করে পুনরায় লালবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন।এ সময় কারমাইকেল কলেজ ছাত্র শিবির সভাপতি মাহামুদুল হক মাসুদের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি সাজ্জাদ হোসাইন, সমাজ সেবা সম্পাদক ঈসরাফিল ইসলাম, কারমাইকেল কলেজের সাবেক সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।এমএইচ

১

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

২

তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক শুরু

৩

ইরানের হামলার আশঙ্কা, ঘাঁটি থেকে তড়িঘড়ি করে বিমান সরাল যুক্তরাষ্ট্র

৪

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে এনসিপির শোডাউন

৫

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ভাইরাল ‘আবু বকর’, পাকিস্তানি নাটক যে কারণে জনপ্রিয় বাংলাদেশে

৭

পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কেনাকাটায় অর্থ অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৮

নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

৯

বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে খেলাফত মজলিস মহাসচিব

১১

ইমরান খানের আপিল শুনানি ১০ দিন মুলতবি, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের নির্দেশ

১২

দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

১৩

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

১৪

সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত করতে সংসদে বিল

১৫

২০২৭ সাল থেকে শিক্ষার্থীদের যা শেখানো হবে, জানালেন শিক্ষামন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }