মাস্ক ও ক্যাপ পরা চার-পাঁচজনের হামলার অভিযোগ

‘টাকার ব্যবস্থা করছিস’ বলেই রামপুরার ইন্টারনেট অফিসে গুলি, আহত ২

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১১
 ছবি:

চাঁদা না দেওয়ায় গুলি চালানোর দাবি কর্মীদের, সিসি ক্যামেরাও ভাঙচুর

রাজধানীর রামপুরায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে রামপুরা ওয়াপদা রোডের ‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’ নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। হামলাকারীরা যাওয়ার সময় সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। গুলিবিদ্ধ দুজন হলেন হাবিব রহমান (২৬) ও সাজু আহমেদ (২৮)। তাঁরা প্রতিষ্ঠানটির নেটওয়ার্ককর্মী। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. পলাশের ভাষ্য, সন্ধ্যা ৭টার দিকে মাস্ক পরা চার-পাঁচজন যুবক ওয়াপদা রোডের কার্যালয়ে ঢোকে। তখন সেখানে চারজন কর্মী ছিলেন। কার্যালয়ে ঢুকেই হামলাকারীরা তাঁদের উদ্দেশে বলে, ‘তোরা সুজন ভাই, গুজা বাদশা ভাইয়ের টাকার ব্যবস্থা করছিস? তোরা এখনো দেখা করিসনি কেন?’

এরপর তারা এলোপাতাড়ি গুলি চালায় বলে দাবি করেন পলাশ। তিনি বলেন, কর্মীদের মধ্যে দুজন পেছনের দিক দিয়ে বেরিয়ে যেতে সক্ষম হন। একজনের পায়ে দুটি এবং অন্যজনের হাতে একটি গুলি লাগে। হামলাকারীরা কার্যালয়ের সিসি ক্যামেরাগুলোও ভেঙে দেয়। তবে একটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিষ্ঠানটির কর্মী ও প্রত্যক্ষদর্শী নাঈমুল ইসলাম টিপু বলেন, চার-পাঁচজন দুর্বৃত্ত মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে হঠাৎ কার্যালয়ে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা দুই কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে হাবিবের বাম হাতে এবং সাজুর ডান পায়ে হাঁটুর নিচে গুলি লাগে।

টিপুর অভিযোগ, বেশ কিছুদিন ধরে প্রতিষ্ঠানটির কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এ হামলা চালানো হয়েছে। হামলাকারীরা ওই এলাকার সন্ত্রাসী হিসেবে পরিচিত বলেও দাবি করেন তিনি।

গুলিবিদ্ধ সাজু আহমেদ বলেন, ঘটনার সময় তাঁরা চারজন একসঙ্গে ছিলেন। চারজন মুখোশধারী ব্যক্তি কার্যালয়ে ঢুকে তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। তাঁর ভাষ্য, হামলাকারীরা এলাকার মোল্লা জনি ও গুজা বাদশার লোক। মোট পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে তাঁর ডান পায়ে এবং হাবিবের বাম হাতে গুলি লাগে। যাওয়ার সময় সিসি ক্যামেরা লক্ষ্য করেও গুলি চালায় তারা। পরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

সাজুর দাবি, গুজা বাদশা সম্প্রতি জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তবে হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান রাত সোয়া ৮টার দিকে বলেন, গুলির ঘটনা কি না, তা যাচাই করতে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। দুজন আহত হওয়ার খবর তাঁরা পেয়েছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, চিকিৎসকের বরাত অনুযায়ী, গুলিবিদ্ধ দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রামপুরা-হাতিরঝিল এলাকায় সুজন ওরফে টোকাই সুজনের নাম বিভিন্ন সময়ে অপরাধসংক্রান্ত খবরে এসেছে। তিনি দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন। কারাগারে থাকা অবস্থায় মাদক ব্যবসা ও আবাসন ব্যবসার চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এ ঘটনায় আলোচনায় আসা গুজা বাদশা হিসেবে পরিচিত শফিকুর ইসলাম বাদশা ২০১৩ সালে রামপুরায় অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম খান হত্যা মামলার আসামি। চলতি বছরের এপ্রিলে তাঁকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র‍্যাব।

দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে চাঁদা দাবি, হামলা ও ভাঙচুরের অভিযোগ আগেও উঠেছে। গত জুলাইয়ে চট্টগ্রামের বাকলিয়া রোডে ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ডেভিড ইমনের নাম আসে। পরে ভারতে পালানোর সময় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ বলে খবর প্রকাশিত হয়।

এর আগে গত ৯ জুন রাতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’-এর প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়। এসব ঘটনার প্রতিবাদে ১৪ জুন ঢাকায় সংবাদ সম্মেলন করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সেখানে মোহাম্মদপুর, বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়ায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার তথ্য তুলে ধরা হয়।

রামপুরার সর্বশেষ হামলার ঘটনায় কারা জড়িত, কী কারণে গুলি চালানো হয়েছে এবং চাঁদা দাবির অভিযোগের সত্যতা কতটা—এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষা রয়েছে।

১

সুরা ফাতেহার গঠন-রহস্য: সাত আয়াতের সুষম বৃত্ত

২

১১ মিনিটের ঝড়ে ইতালিকে উড়িয়ে দিল বেলজিয়াম, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

৩

৪৩ ম্যাচ পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের হার, ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়

৪

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

৫

মালিকপক্ষ প্রস্তাব দেবেন ১৫ হাজারের কাছাকাছি

৬

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান, বাংলাদেশের আরও দুই নারী

৭

কোহলির সঙ্গে বন্ধুত্ব করে এখন কোটি টাকা মাশুল দিতে হচ্ছে ডু প্লেসিকে

৮

ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্স, ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা দেখছে নজরুল বিশ্ববিদ্যালয়

৯

সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

১০

নয় মাসে ফেরা সেন্টমার্টিনের প্রকৃতি আবারও বিপর্যয়ের শঙ্কায়

১১

‘টাকার ব্যবস্থা করছিস’ বলেই রামপুরার ইন্টারনেট অফিসে গুলি, আহত ২

১২

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

১৩

প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

১৪

হৃদয়ের সেঞ্চুরি ও লিটনের অপরাজিত ৯২, প্রথম দিন বাংলাদেশের

১৫

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে: যুক্তরাষ্ট্র

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }