বদলগাছীতে সবজী ও মসলা জাতীয় কৃষি পণ্যে মুল্য বৃদ্ধি

নওগাঁ প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন হাট বাজারে সবজী ও মসলা জাতীয় কৃষি পণ্য বেশী দামে বেচা কেনা করা হচ্ছে বলে জানা গেছে। যা হতদরিদ্র ও গরীব মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে মর্মে ক্রেতাদের ভাষ্যে জানা যায়।

২৬ জুলাই ভান্ডাপুর হাটে সরজমিনে গেলে বিক্রেতা আবুল হোসেন, বিশ্ব, আকতার, নজরুল ইসলাম সহ অন্যান্য বিক্রেতা বলেন পাটনায় আলু ৫০ টাকা কেজি দরে বেচা কেনা করা হচ্ছে, যা এক মাস পুর্বে ছিল ৪০ টাকা ,কাটিলাল আলু ৪০ টাকা কেজি দরে বেচা কেনা করা হচ্ছে। যা এক মাস পুর্বে ছিল ২০ টাকা কেজি। পোটল ৬০ টাকা কেজি দরে বেচা কেনা করা হয়, যা এক মাস পুর্বে ছিল ২০ টাকা কেজি  দর।

বেগুন ১২০ টাকা কেজি দরে বেচা কেনা করা হলেও এক মাস পুর্বে ছিল ৬০ টাকা কেজি । কচু ৬০ টাকা কেজি দরে বেচা কেনা করা হলেও এক মাস পুর্বে ৪০ টাকা কেজি ছিল । কাকরুল ৬০ টাকা কেজি দরে বেচা কেনা করা হচ্ছে, যা এক মাস পুর্বে ছিল ৩০ টাকা কেজি। ঢেড়শ ৬০ টাকা কেজি দরে বেচা কেনা করা হচ্ছে, যা এক মাস পুর্বে ৩০ টাকা কেজি ছিল । করোলা ১০০ টাকা কেজি দরে বেচা কেনা করা হলেও এক মাস পুর্বে ছিল ৪০ টাকা। সাচি লাউ পিস প্রতি ৩০ টাকা কেজি দরে বেচা কেনা করা হচ্ছে, যা এক মাস পুর্বে ছিল ২০ টাকা পিস।

মিষ্টি কদু ৫০ টাকা কেজি দরে বেচা কেনা করা হলেও এক মাস পুর্বে ছিল ৩০ টাকা কেজি। চাল কুমর ৪০ টাকা পিস হিসাবে বেচা কেনা করা হচ্ছে। যা এক মাস পুর্বে ছিল ২০ টাকা পিস। টমেটো ১২০ টাকা কেজি দরে বেচা কেনা করা হলেও এক মাস পুর্বেছিল ৮০ টাকা কেজি। সোশা ৬০ টাকা কেজি দরে বেচা কেনা করা হচ্ছে , যা এক মাস পুর্বে ছিল ৩০ টাকা কেজি দর। পিয়াজ ৫৫ টাকা কেজি দরে বেচা কেনা করা হলেও এক মাস পুর্বে ছিল ৩০ টাকা কেজি। আদা ১৫০ টাকা কেজি দরে বেচা কেনা করা হচ্ছে, যা এক মাস পুর্বে ছিল ১৪০ টাকা। ঔষন ৮০ টাকা কেজি দরে বেচা কেনা করা হলেও এক মাস পুর্বে ছিল ৭০ টাকা কেজি।

শুকনা মরিজ ৩৮০ টাকা কেজি দরে বেচা কেনা করা হচ্ছে, যা এক মাস পুর্বে ছিল ৩১০ টাকা কেজি। কাঁচা মরিজ ২০০ টাকা কেজি দরে বেচা কেনা হচ্ছে , যা এক মাস পুর্বে ৩০ টাকা থেকে ৪০ টাকা কেজি দরে বেচা কেনা করা হচ্ছিল। উপরোল্লিখ হারে মুল্য বৃদ্ধি জনিত কারণে হতদরিদ্র ও গরীব জনতা তাদের ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে বলে  কতিপয় হতদ্ররিদ্র ও গরীব জনতার ভাষ্যে জানা যায়।

 

এলাকার খবর

সম্পর্কিত