গাইবান্ধায় ছয় মাসে কুকুর-শিয়ালের কামড়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ছয় মাসে আক্রান্ত অন্তত ৫৫ জন, গাইবান্ধা জেনারেল হাসপাতালেই কুকুরের কামড়ে চিকিৎসা নিয়েছেন ২,২৫৬ জন গাইবান্ধায় কুকুর ও শিয়ালের আক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর—ছয় মাসে জেলার বিভিন্ন এলাকায় এসব প্রাণীর কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৫৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, কয়েকটি ঘটনায় আক্রান্ত প্রাণীর নমুনা পরীক্ষায় র‌্যাবিস ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। শুধু গাইবান্ধা জেনারেল হাসপাতালের ভ্যাকসিন কেন্দ্রের হিসাবেই দেখা যায়, ২০২৬ সালের এপ্রিল থেকে ৪ অক্টোবর পর্যন্ত কুকুরসহ বিভিন্ন প্রাণীর আক্রমণের শিকার হয়ে জলাতঙ্কের টিকা নিয়েছেন ৬ হাজার ৯৮০ জন। এর মধ্যে কেবল কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে টিকা নিয়েছেন নারী ও শিশুসহ ২ হাজার ২৫৬ জন। জেলার আরও ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি পর্যায়ে চিকিৎসা নেওয়া ব্যক্তিদের এই হিসাবের বাইরে রাখা হয়েছে। ফলে জেলায় প্রাণীর আক্রমণের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। গত ২২ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কয়েকটি গ্রামে একটি কুকুরের আক্রমণ পরিস্থিতিকে বড় সংকটে পরিণত করে। বিজনেস সূত্র নয়, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ওই দিন একই কুকুরের কামড়ে ২৬ জন আহত হন। তাঁদের গাইবান্ধা ও রংপুরে চিকিৎসা দেওয়া হয়। পরে জলাতঙ্কের টিকা নেওয়ার পরও ১৪ দিনের ব্যবধানে পাঁচজনের মৃত্যু হয়। ৬ মে নন্দ রানী (৫৫) ও ফুল মিয়া (৫২), ৮ মে রতনেশ্বর বর্মণ, ১২ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফরুজা বেগম (৪০) এবং ১৩ মে সুলতানা বেগম মারা যান। ওই ঘটনার চার মাস পর ২০ সেপ্টেম্বর সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে একটি শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ নয়জন আহত হন। এর পরদিন ২১ সেপ্টেম্বর সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হাটবামুনী গ্রামে ১২ বছরের শিশু সিনথিয়াকে একটি কুকুর ধাওয়া করে। পরে কুকুরটি তাঁর গলায় কামড় দিলে শ্বাসনালিতে গভীর ক্ষত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় রাকিব নামের এক যুবকও আহত হন। এর চার দিন পর ২৬ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তিনটি গ্রামে নারী ও শিশুসহ আটজনকে কামড় দেয় আরেকটি কুকুর। স্থানীয়দের পাশাপাশি দুটি গরু ও দুটি ছাগলও ওই কুকুরের আক্রমণের শিকার হয়। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুরে মানুষ ও গবাদিপশুকে আক্রান্ত করা কুকুর ও শিয়ালের নমুনা পরীক্ষা করে র‌্যাবিস ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এসব ঘটনার কারণ...

$post['title']

রাবিতে ছাত্রদলের হামলায় সাংবাদিকসহ আহত ১০

$post['title']

সুন্দরগঞ্জে সাংবাদিককে মারধর ও গলা চেপে ধরার অভিযোগ

$post['title']

১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় জামায়াত নেতা মনিরুল ইসলাম বহিষ্কার

$post['title']

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

$post['title']

রায়গঞ্জে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে র‍্যালি