নতুন বছর শুরু হতে আরও ৪ মাস বাকি। তবে এরমধ্যেই ধর্মপ্রাণ মুসল্লিদের চোখ ২০২৭ সালের ক্যালেন্ডারে। কবে নাগাদ আসন্ন পবিত্র রমজান শুরু হতে যাচ্ছে, আর কবেই বা পবিত্র ঈদুল ফিতর পালিত হবে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে ইতোমধ্যে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জর্ডান নিউজ। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব রাজ্যের হিজরি ক্যালেন্ডারের ওয়েবসাইট স্পষ্ট করেছে যে, ১৪৪৮ হিজরির রমজান মাস ২০২৭ সালের প্রথম তৃতীয়াংশের মধ্যে পড়বে এবং আগামী বছর রমজান শুরুর সম্ভাব্য দিনটি হতে পারে ৮ ফেব্রুয়ারি। ক্যালেন্ডারে দিনটি সোমবার পড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৭ সালের পবিত্র রমজানের নতুন চাঁদ দেখা যাবে শনিবার, যা ১৪৪৮ সালের শাবান মাসের ২৯ তারিখের সঙ্গে মিলে যায়। এর ফলে হিজরি বর্ষের অষ্টম মাসটি (৩০ দিন) পূর্ণ হবে এবং ৭ ফেব্রুয়ারি (রোববার) তা শেষ হবে। আর এর পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। এ ছাড়া ২০২৭ সালের পবিত্র ঈদুল ফিতরের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৮ হিজরি সনের রমজান মাস ২৯ দিন হবে বলে আশা করা হচ্ছে। যা আগামী বছরের ৮ মার্চ (সোমবার) শেষ হতে পারে। ফলে এর পরদিন ৯ মার্চ (মঙ্গলবার) পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন হতে পারে।
রূপালি পর্দার গ্ল্যামার আর ঝলমলে জীবনের আড়ালে লুকিয়ে থাকে দীর্ঘ প্রস্তুতি, গবেষণা আর কঠোর পরিশ্রমের গল্প যা অনেক সময় দর্শকের চোখে ধরা পড়ে না। তেমনই এক নিবিড় প্রস্তুতির উদাহরণ তৈরি করেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম, যিনি তার নতুন আলোচিত চলচ্চিত্র ‘হক’-এর জন্য প্রায় দেড় বছর ধরে গভীর অধ্যয়ন ও গবেষণার মধ্য দিয়ে গেছেন বলে জানা গেছে। এনডিটিভি সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কের সঙ্গে চলচ্চিত্রটির পরিচালক সুপর্ণ এস ভার্মা এক সাক্ষাৎকারে জানান, সিনেমাটির চরিত্র ও গল্পকে বাস্তবসম্মতভাবে তু...
সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা অনুযায়ী, ২০২৬ সালের ২০ মার্চ (শুক্রবার) সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। শনিবার (৭ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে সম্ভাব্য এ তারিখের কথা জানানো হয়। জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, তাদের হিসাব অনুযায়ী ১৪৪৭ হিজরির রমজান মাস এবার ৩০ দিন পূর্ণ করবে। সেই হিসেবে শাওয়াল ম...
রমজানে রোজা রাখা প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো (সূরা বাকারা: ১৮৩)। অপর আয়াতে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ‘রমজান মাস- যার মধ্যে কুরআন নাযিল করা হয়েছে লোকেদের পথ প্রদর্শক এবং হেদায়াতের সুস্পষ্ট বর্ণনারূপে এবং সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে। কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন এ মাসে রোজা রাখে আর যে...
মানুষের বাহ্যিক সৌন্দর্যের ক্ষেত্রে চুল, দাড়ি কিংবা নখ বিশেষ ভূমিকা রাখে। এ জন্য শখের বসে বড় চুল রাখতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন অনেকে। খোদ রাসুলুল্লাহ (সা.) এরও মাথার চুল তার কাঁধ পর্যন্ত স্পর্শ করতো (সহিহ বুখারি, হাদিস: ৫৪৮৪)। তবে বিভিন্ন বর্ণনায় উম্মতদের জন্য চুল ছোট রাখা যে উত্তম, সে কথাও এসেছে। অন্যদিকে চুল-নখ কাটা, গোঁফ ছোট করা- এগুলো যেমন মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য, তেমনি পরিচ্ছন্নতারও অংশ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, আমি রাসুলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, ফিতরাত বা মানুষের...
গুনাহ মাফ ও তাকওয়া অর্জনের মাস পবিত্র মাহে রমজান। ক্ষমা লাভের সুবর্ণ সুযোগের এই মাসে রহমতের দশক ইতোমধ্যে শেষ হয়েছে। মাগফিরাতের দশকও বিদায়ের দ্বারপ্রান্তে। আর কয়েক রোজা পরই আসছে নাজাত বা মুক্তিলাভের দশক। মুমিনের জন্য মহিমান্বিত এই মাস অনেক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। কারণ, এ মাসে অল্প আমলেই আছে অনেক বেশি সওয়াব লাভের সুযোগ। তাই রমজানের প্রতিটি ক্ষণ অনেক দামি ও মূল্যবান। বিশেষত রমজানের তৃতীয় ভাগ বা শেষ দশকের তাৎপর্য অপরিসীম। রাসুল (সা.)ও এই সময়কে অধিক গুরুত্ব দিতেন। রমজানের অন্যান্য দিনে যে আমল...