১৫ বছর কেন বধির হওয়ার ভান করলেন হাতেম আল-আসাম্ম

আজাদ চাকরি ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১১
 ছবি:

দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দীর মরমি কবি ফরিদ উদ্দিন আত্তার–এর ‘তাজকিরাত আল-আউলিয়া’ ফারসি ভাষায় রচিত সুফিদের জীবনীভিত্তিক একটি আকরগ্রন্থ। বাংলায় এর আক্ষরিক অর্থ ‘সাধুদের স্মরণগ্রন্থ’। মূল বইটির পরিসর অনেক বিস্তৃত, কিন্তু ব্রিটিশ প্রাচ্যবিদ এবং তাসাউফ ও ফারসি সাহিত্যের পণ্ডিত এ জে আরবেরি (১৯০৫–১৯৬৯) এই বইয়ের একটি অ্যাব্রিজড বা সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশ করেছেন। ‘মুসলিম সেইন্টস অ্যান্ড মিস্টিকস’ নামে গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৬ সালে, রাউটলেজ অ্যান্ড কেগান পল ও শিকাগো বিশ্ববিদ্যালয় প্রেস থেকে। বর্তমান অনুবাদের ভিত্তি ২০০০ সালে আইওয়ার এইমসভিত্তিক প্রকাশনা ওমফালোস্কেপসিস সংস্করণ। বইটিতে ৩৮টি পর্বে ভাগ করে সুফিসাধক ও তাঁদের জীবনের নানা অতিলৌকিক ঘটনার উল্লেখ করেছেন আরবেরি। এর একটি পর্ব আফগানিস্তানের ঐতিহাসিক শহর বলখির প্রখ্যাত সুফিসাধক হাতেম আল-আসাম্মের নামে। সেখান থেকে এই পর্ব মূলানুগ অনুবাদ করেছেন রাব্বী আহমেদ।

.

আবু আবদুর রহমান হাতেম ইবনে উনওয়ান আল আসাম্ম (‘বধির’) ছিলেন বলখির অধিবাসী; শাকিক আল-বলখির একজন ছাত্র। তিনি বাগদাদ সফরে গিয়েছিলেন এবং ২৩৭ হিজরিতে  (৮৫২ খ্রিষ্টাব্দ) তিরমিজের কাছে ওয়াশজার্দে মৃত্যুবরণ করেন।    

বধির হাতেমের কাহিনি
বধির হাতেমের উদারতা এতটাই অসামান্য ছিল যে একদিন এক নারী তাঁর কাছে একটি প্রশ্ন করতে এসে ঠিক সেই মুহূর্তে বায়ুত্যাগ করে ফেললে হাতেম তাঁকে বললেন, ‘একটু জোরে বলুন। আমি কানে কম শুনি।’ নারীটি যাতে লজ্জায় না পড়েন, সে জন্যই তিনি এ কথা বলেছিলেন। নারীটি তখন গলা চড়ালেন, আর হাতেম তাঁর সমস্যার সমাধান করে দিলেন। সেই বৃদ্ধা যত দিন বেঁচে ছিলেন—প্রায় ১৫ বছর—হাতেম বধির হওয়ার ভান করে গেলেন, যাতে কেউ বৃদ্ধাকে না বলে যে হাতেম আসলে বধির নন। বৃদ্ধার মৃত্যুর পর তিনি বিনা দ্বিধায় উত্তর দিতেন। তার আগপর্যন্ত যে-ই তাঁর সঙ্গে কথা বলত, তাকেই তিনি বলতেন, ‘একটু জোরে বলুন।’  
এ কারণেই তাঁকে বলা হতো ‘বধির হাতেম’।

একদিন হাতেম বলখি ধর্মোপদেশ দিচ্ছিলেন। ‘হে আল্লাহ,’ তিনি প্রার্থনা করলেন, ‘আজ এই সমাবেশে যে সবচেয়ে বড় ও দুঃসাহসী পাপী, আর যার আমলনামা সবচেয়ে কালো, আপনি তাকে ক্ষমা করে দিন।’ সেই সমাবেশে তখন এক লোক উপস্থিত ছিল, যে মৃতদের লুট করত। সে অনেক কবর খুলে কাফন চুরি করেছিল। ওই রাতেও সে যথারীতি মৃতদের লুট করার কাজে বের হলো। একটি কবরের মাটি সে সরিয়েই ফেলেছিল, এমন সময় কবরের ভেতর থেকে একটি কণ্ঠস্বর উঠে এল, ‘তোমার লজ্জা করে না? আজ সকালে হাতেমের সমাবেশে তোমাকে ক্ষমা করা হলো, আর আজ রাতেই আবার সেই পুরোনো কাজে লেগেছ?’ কবর-লুটেরা কবর থেকে লাফিয়ে বের হয়ে এল আর হাতেমের কাছে ছুটে গেল। কী ঘটেছিল, তাঁকে তা বলল আর তওবা করল।

.
একদিন হাতেম বলখি ধর্মোপদেশ দিচ্ছিলেন। ‘হে আল্লাহ,’ তিনি প্রার্থনা করলেন, ‘আজ এই সমাবেশে যে সবচেয়ে বড় ও দুঃসাহসী পাপী, আর যার আমলনামা সবচেয়ে কালো, আপনি তাকে ক্ষমা করে দিন।’ সেই সমাবেশে তখন এক লোক উপস্থিত ছিল, যে মৃতদের লুট করত। সে অনেক কবর খুলে কাফন চুরি করেছিল। ওই রাতেও সে যথারীতি মৃতদের লুট করার কাজে বের হলো। একটি কবরের মাটি সে সরিয়েই ফেলেছিল, এমন সময় কবরের ভেতর থেকে একটি কণ্ঠস্বর উঠে এল, ‘তোমার লজ্জা করে না?
.

সাদ ইবনে মুহাম্মদ আল-রাজি নিচের ঘটনাটি বর্ণনা করেছেন।  
‘অনেক বছর আমি হাতেমের শিষ্য ছিলাম, আর এই পুরো সময়ে তাঁকে মাত্র একবারই রাগতে দেখেছিলাম। তিনি বাজারে গিয়েছিলেন, আর সেখানে দেখলেন, এক লোক তাঁর এক শিক্ষানবিশকে চেপে ধরে চিৎকার করছে। ‘সে অনেকবার আমার জিনিস নিয়ে খেয়েছে, আর দাম দেয় না।’ ‘জনাব, একটু উদার হোন,’ হাতেম মাঝখানে বললেন। ‘উদারতার আমি কিছুই বুঝি না। আমি আমার টাকা চাই,’ লোকটি পাল্টা জবাব দিল।  

হাতেমের সব অনুনয়ই বিফল হলো। ক্রমে রেগে উঠে তিনি তাঁর আলখাল্লাটি কাঁধ থেকে নামালেন আর তা বাজারের ঠিক মাঝখানে মাটিতে ছুড়ে ফেললেন। সেটি সোনায় ভরা ছিল, সবই খাঁটি মুদ্রা। ‘এসো, তোমার যা পাওনা, তা-ই নাও, তার বেশি নয়; নইলে তোমার হাত শুকিয়ে যাবে,’ তিনি দোকানদারকে বললেন। লোকটি সোনা কুড়াতে লাগল, যতক্ষণ না সে নিজের পাওনা তুলে নিল। সে নিজেকে সামলাতে পারল না আর আরও সোনা কুড়ানোর জন্য আবার হাত বাড়াল। সঙ্গে সঙ্গে তার হাত শুকিয়ে গেল।  

.
হাতেম স্মরণ করে বললেন, ‘আমি যখন যুদ্ধে বেরিয়েছিলাম, এক তুর্কি আমাকে ধরে মাটিতে আছড়ে ফেলল, মেরে ফেলবে বলে। আমার হৃদয়ে কোনো উদ্বেগ বা ভয় ছিল না। সে কী করে, শুধু তা-ই দেখার অপেক্ষায় ছিলাম। সে তার তলোয়ার হাতড়াচ্ছিল, এমন সময় একটা তির এসে তাকে বিদ্ধ করল, আর সে আমার ওপর থেকে পড়ে গেল। “তুমি কি আমাকে মেরে ফেললে, নাকি আমি তোমাকে মেরে ফেললাম?”, আমি বলে উঠলাম।’
.

একদিন এক লোক হাতেমের কাছে এসে বলল, ‘আমার অনেক ধনসম্পদ আছে, আর এই সম্পদের কিছু অংশ আমি আপনাকে ও আপনার সঙ্গীদের দিতে চাই। আপনি কি তা নেবেন?’ ‘আমার ভয় হয়’, হাতেম জবাব দিলেন, ‘আপনি যখন মারা যাবেন, তখন আমাকে বলতে হবে, ‘হে আসমানের রিজিকদাতা, আমার জমিনের রিজিকদাতা মারা গেছেন!’  

হাতেম স্মরণ করে বললেন, ‘আমি যখন যুদ্ধে বেরিয়েছিলাম, এক তুর্কি আমাকে ধরে মাটিতে আছড়ে ফেলল, মেরে ফেলবে বলে। আমার হৃদয়ে কোনো উদ্বেগ বা ভয় ছিল না। সে কী করে, শুধু তা-ই দেখার অপেক্ষায় ছিলাম। সে তার তলোয়ার হাতড়াচ্ছিল, এমন সময় একটা তির এসে তাকে বিদ্ধ করল, আর সে আমার ওপর থেকে পড়ে গেল। “তুমি কি আমাকে মেরে ফেললে, নাকি আমি তোমাকে মেরে ফেললাম?”, আমি বলে উঠলাম।’

হাতেম যখন বাগদাদে এলেন, খলিফাকে জানানো হলো, ‘খোরাসানের  সেই তপস্বী এসেছেন।’ খলিফা তৎক্ষণাৎ তাঁকে ডেকে পাঠালেন। ‘হে তপস্বী খলিফা,’ ঢোকার সময় হাতেম খলিফাকে সম্বোধন করে বললেন। ‘আমি তপস্বী নই,’ খলিফা জবাব দিলেন। ‘গোটা দুনিয়া আমার হুকুমের অধীন। আপনিই তপস্বী।’ ‘না, আপনিই তপস্বী,’ হাতেম পাল্টা জবাব দিলেন। ‘আল্লাহ বলেন, ‘বলো, পার্থিব ভোগ সামান্য।’ আর আপনি সেই সামান্যতেই সন্তুষ্ট। আপনিই তপস্বী, আমি নই। এই দুনিয়া বা পরকাল— কোনোটার কাছেই আমি নত হব না; তাহলে আমি তপস্বী হই কী করে?’  
                                                                   
(এটি সুফি আখ্যানভিত্তিক সাহিত্যিক বয়ান; এতে বর্ণিত অলৌকিক ঘটনাগুলো ঐতিহাসিকভাবে সর্বসম্মত বা ধর্মীয়ভাবে সর্বজনস্বীকৃত নয়।)

.

হাতেম আল-আসাম্মের জীবন ও তাঁকে ঘিরে প্রচলিত ঘটনাবলি সম্পর্কে ইতিহাসবিদ, জীবনীকার ও সুফিসাধকদের বর্ণনায় নানা মত ও পর্যবেক্ষণ রয়েছে। প্রসিদ্ধ সূত্র অনুযায়ী, তিনি ছিলেন হিজরি তৃতীয় শতকের খোরাসানকেন্দ্রিক সুফিধারার অন্যতম প্রধান ব্যক্তিত্ব; শাকিক আল-বলখির একজন শিষ্য। আহমদ ইবনে হানবল ছিলেন তাঁর সমকালীন, যিনি তাঁর প্রশংসা করেছিলেন বলে বর্ণিত রয়েছে। আত্তারের বিবরণে, একজন নারীর সম্মান রক্ষায় বছরের পর বছর বধিরতার ভান করা এবং আল্লাহর ওপর গভীর নির্ভরতার (তাওয়াক্কুল) ঘটনাগুলো সুফি ঐতিহ্যে তাঁর চরিত্রকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে। এই পর্বে উদ্ধৃত কোরআনের আয়াত (সুরা আন-নিসা, আয়াত ৭৭) মুহাম্মদ হাবিবুর রহমানের কোরানশরিফ: সরল বঙ্গানুবাদ অনুসরণে। তাজকেরাতুল আউলিয়া হ্যাজিওগ্রাফি বা সাধকচরিত-সাহিত্য, তাই একে কঠোর ঐতিহাসিক মাপকাঠিতে না পড়ে সেই সাহিত্যের আধ্যাত্মিক ও নান্দনিক পরিসরে পড়াই সংগত।

১

চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

২

ব্ল্যাক ফ্রাইডের বেচাকেনা শুরু, কেন বিশ্বজুড়ে এত জনপ্রিয় এই উৎসব

৩

ক্লাসরুমে এসে যদি দেখো শিক্ষক নেই, ছবি তুলে পাঠিয়ে দেবে: শিক্ষামন্ত্রী

৪

থাপ্পড় ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন শিশুটির বাবা

৫

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হলেন লালমনিরহাটের সাইদুল ইসলাম

৬

যুক্তরাজ্যের সঙ্গে ৪৮ ঘণ্টায় ডিজিটাল লেনদেন সম্পন্ন করল প্রাইম ব্যাংক

৭

দারকিনা বা ডানকিনে মাছ কোথায় হারাল

৮

গোপালগঞ্জে থানা, ট্রেন ও সরকারি বরাদ্দ স্থগিত, ভুগছে সাধারণ মানুষ

৯

এফডিএর অনুমোদন পেল স্তন ক্যানসারের নতুন ওষুধ উইলসার্ডলি

১০

৩৫ ছাত্রীর সবার বাল্যবিয়ে, শ্বশুরবাড়িতে; আলিম পরীক্ষায় শতভাগ ফেল

১১

ঢাকা উড়ালসড়কের কাজ ৮১% শেষ, শিগগিরই পান্থকুঞ্জ র‍্যাম্প চালুর সম্ভাবনা, কমলাপুর পর্যন্ত জুনে

১২

মুসলিমদের কোটা দিতে ওবিসি সংরক্ষণ কমাতে চায় বিরোধীরা, অভিযোগ মোদির

১৩

আফগানিস্তানে ঘরে ঘরে নারীদের ‘গোপন লড়াই’

১৪

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ নিয়ে যে ব্যাখ্যা ভারতের

১৫

হাসিনার বিমান চাওয়া ও সীমান্তে আওয়ামী নেতাদের অবস্থান নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }