বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২২ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। একই গবেষণাভিত্তিক মূল্যায়নে বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তালিকাতেও প্রথম অবস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা প্রতিষ্ঠান এলসেভিয়ার যৌথভাবে এ তালিকা প্রকাশ করে। গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহলেখকদের গবেষণাগত প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানী নির্বাচন করা হয়। আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার মান, প্রভাব ও ধারাবাহিকতা মূল্যায়নের ক্ষেত্রে এ তালিকাকে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হয়। ২০২৬ সালের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থান পাওয়া গবেষকরা হলেন— মো. রাকিবুল হক (৪৬,১০৪), আবদুস সালাম (৫৩,৫০৩), মো. মাহবুবুর রহমান (৫৬,২৫৫), তসলিম উর রশিদ (৬৭,০৪৯), মুহাম্মদ ইব্রাহিম শাহ (৬৭,২৮০), এম. রেজাউল ইসলাম (৮৪,৪৮০), সুবর্ণ বড়ুয়া (৯৪,২০৭), নেপাল চন্দ্র রায় (১০১,৭৪৬), মো. কাওসার আহমেদ (১১২,৫৩১), সৈকত মিত্র (১২৪,২৯০), এম. এ. বি. এইচ. সুসান (১৪৭,১২১), মোহাম্মদ মঈনুল ইসলাম (১৫৬,৬৭০), মোহাম্মদ মিজানুর রহমান (১৫৮,৯০৮), শেখ মো. মাহমুদুল ইসলাম (১৯৮,৭০১), মো. আবদুস সালাম (২০৬,৯১৮), খন্দকার সামাহের সালেম (২৫২,৬৯৫), মোহাম্মদ ফেরদৌস (২৭০,৫২৩), মোহাম্মদ আব্দুল মতিন (৩০৭,১৩১), মো. আব্দুর রাজ্জাক (৩৫০,৬৯১), এ. এস. এম. মাকসুদ কামাল (৩৫৩,২৯৯), মো. আবদুর রশীদ (৩৯২,৫৩৬) এবং অর্ক জ্যোতি চক্রবর্তী (৭৪৩,৮৩৪)। এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক ও গবেষকের স্থান পাওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। একইসঙ্গে বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি গবেষণার মান ও আন্তর্জাতিক প্রভাবের গুরুত্বপূর্ণ প্রতিফলন। উপাচার্য সংশ্লিষ্ট শিক্ষক-গবেষকদের অভিনন্দন জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের উচ্চশিক্ষার অন্যতম প্রধান প্রতিষ্ঠান নয়, গবেষণা ও জ্ঞান সৃষ্টির ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মানসম্মত গবেষণা পরিচালনা করছেন এবং তাঁদের কাজ আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি পাচ্ছে। তিনি আরও বলেন, গবেষণার পরিধি ও মান বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গবেষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং তরুণ গবেষকদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক গবেষক যাতে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ গবেষণায় অবদান রাখতে পারেন, সে লক্ষ্যেই কাজ চলছে। এদিকে একই গবেষণাভিত্তিক মূল্যায়নের আওতায় বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তালিকাও প্রকাশ করা হয়েছে। এতে দেশের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের হামলার ঘটনায় ৩ দিনের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার না হওয়া পর্যন্ত সকল প্রকার প্রশাসনিক কর্মসূচি ও সংবাদ বয়কটের ঘোষণা দিয়েছে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা। সোমবার (৫ অক্টোবর) রাত ১টায় প্রধান প্রশাসনিক ভবনে উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানান তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি মীর কাদির বলেন, হামলার ঘটনায় দায়ের করা অজ্ঞাতনামা মামলায় তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে মূল অপরাধীদের নাম অন্তর্ভুক্ত...
সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার পর নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে পদপ্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে সংগঠনটি। সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কআবু হোজাইফা রকি সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহের পর আবু হোফাইজা রকি বলেন, ‘আমি যদি সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ পাই, তাহলে আমার প্রথম অগ্রাধিকার হবে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ এবং একটি শিক্ষাবান্ধব, নিরাপদ ও সুন্দ...
সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার পর নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে পদপ্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য একরাম হোসেন ফাহিম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহের পর একরাম হোসেন ফাহিম বলেন, ‘সার্চ কমিটির সদস্যদের কাছ থেকে রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। বাংলাদেশ জাতীয়তা...
সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার পর নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে পদপ্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে সংগঠনটি। মঙ্গলবার (৪ অক্টোবর) তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিমু হোসাইন সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহের পর রিমু হোসাইন বলেন, ‘সর্বপ্রথম সাধারণ শিক্ষার্থীদের উন্নয়নের জন্য যা করা প্রয়োজন, সেটাই করব। ক্যাম্পাসের উন্নয়ন ও শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি ছাত্রীদের ইভটিজিং থেকে সুরক্ষা এবং নিরাপদ পরিবেশ নিশ...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অচলাবস্থা কাটার অপেক্ষা দীর্ঘ হচ্ছে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা ১৩ দিন ধরে চলছে ‘শাটডাউন’। বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম। শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনও অব্যাহত রয়েছে। এর মধ্যে সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সমাধানের আশায় রয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল রোববার শিক্ষার্থীদের কোনো কর্মসূচি না থাকলেও সকাল ১১টা থ...