নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে ৮ দিনব্যাপী লালন কারুমেলা। মরমী সাধক লালন সাঁই এর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে। ফাউন্ডেশনের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ কারুমেলায় বিভিন্ন মাধ্যমের ১৫ জন কারুশিল্পী অংশ নিয়েছেন। মেলায় ঐতিহ্যবাহী নকশিকাঁথা, কাঠের চিত্রিত হাতি, ঘোড়া ও পুতুল। দারুশিল্প, হাতপাখা, বেতশিল্প, মাটির গহনা, ঝিনুক শিল্প, শতরঞ্জি, মনিপুরী তাঁত শিল্প, কুমিল্লার খাদি শিল্প, একতারা শিল্প ও তাঁতবস্ত্র শিল্পসহ মোট ১৫জন কারুশিল্পী তাদের নিজস্ব তৈরি পণ্য সামগ্রী নিয়ে মেলায় অংশ নিয়েছেন । ফাউন্ডেশনে আগত দর্শনার্থীরা মেলায় কারুপন্য তৈরির প্রক্রিয়া সরাসরি দেখার পাশাপাশি এখান থেকে পছন্দের কারুপন্য কিনে নিয়ে যেতে পারবেন। লালন কারুমেলা প্রতিদিন সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। চলবে আগামী ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত। বাংলাদেশের বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্য সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রদর্শন, পুনরুজ্জীবন ও কারুশিল্পীদের উন্নয়ন কল্পে এ মেলার আয়োজন করেছে বলে জানিয়েছেন ফাউন্ডেশন কতৃপক্ষ।
রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সেখানে বিপুলসংখ্যক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের কথা জানিয়েছে সংস্থাটি। ঘটনাস্থলে পৌঁছে বোম্ব ডিসপোজাল ইউনিট বোম্ব নিষ্ক্রিয় কাজ শুরু করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালায় এসআরবি। অভিযানে এখন পর্যন্ত ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমার সন্ধান পাওয়া গেছে। এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন...
ভূমি অফিসে সাধারণ মানুষ কীভাবে সেবা পাচ্ছেন, সেবার ক্ষেত্রে কোনো ভোগান্তি বা অনিয়ম রয়েছে কি না—তা সরেজমিনে জানতে সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে গেলেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। সোমবার (২৮ সেপ্টেম্বর) বোরকা পরে পরিচয় গোপন রেখে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে যান তিনি। সেখানে সাধারণ নাগরিকের মতো ভূমিসেবা গ্রহণের পাশাপাশি সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। তাদের কাছে সরাসরি জানতে চান, ভূমিসেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানি, ভোগান্তি, অতিরিক্ত অর্থ দাবি কিংবা অন্য...
গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মিছিল ও কেক কেটে কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় টুঙ্গিপাড়া উপজেলায় মিছিল চলাকালে নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে জেলা ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিএম ইউনুস ভূঁইয়া। পরে মিছিলকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে...
শীতের সবজি মাঠে ওঠার আগেই ব্যস্ত হয়ে উঠেছে মুন্সিগঞ্জের বীজতলাগুলো। বাঁশের চাটাইয়ের আড়ালে সারি সারি বীজতলায় বেড়ে উঠছে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, টমেটো, বেগুন, মরিচসহ নানা জাতের সবজির চারা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব চারা যাচ্ছে দেশের বিভিন্ন জেলার কৃষকের কাছে। চারা উৎপাদনের সঙ্গে জড়িত কৃষকদের হিসাবে, তিন থেকে চার মাসের মৌসুমে মুন্সিগঞ্জ থেকে প্রায় ৭ থেকে ৮ কোটি টাকার চারা বিক্রি হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার, রামপাল ও বজ্রযোগিনী ইউনিয়নে আগাম শ...
রাজধানীতে মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটকের পর পথচারীরা ছাড়িয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রগতি সরণির কুড়িল চৌরাস্তা এলাকায় মিছিল বের করে ছাত্রলীগ। ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এক দল লোক মিছিল নিয়ে সামনে এগোচ্ছে। এ সময় পেছন থেকে কয়েকজন ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যান। দৌড়ে পালাতে গিয়ে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেন এক ব্যক্তি। পরে তাকে ছাড়াতে এগিয়ে আসেন পথচারীরা। তাকে (ছাত্রলীগ কর্মী) নি...