টঙ্গীতে পুলিশ বক্সে আগুন, আহত ৫

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১১
 ছবি:

গাজীপুরের শিল্পাঞ্চল টঙ্গীতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় একটি পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর শালিকচূড়া ও গাজীপুরা এলাকায় কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় থাকা পুলিশ বক্সে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন।

এ সময় পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন।


শ্রমিক অসন্তোষের জেরে মঙ্গলবার সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। নাওজোড়, কোনাবাড়ী, জরুন, মৌচাক, তেলিরচালা, মেম্বারবাড়ি ও বাঘের বাজার এলাকায় শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনচালকরা।

সকালে কোনাবাড়ী এলাকার ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ওই কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। একপর্যায়ে শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

দুপুরের দিকে ভোগরা বাইপাস ও চৌরাস্তা এলাকায়ও মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় গাজীপুরা এলাকায় পুলিশ বক্স ভাঙচুর করে সেখানকার চেয়ার-টেবিল ও আশপাশের কাঠ এনে মহাসড়কে আগুন ধরিয়ে দেয়া হয়।

শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার গাজীপুরের ভোগরা বাইপাস, চৌরাস্তা ও কোনাবাড়ী এলাকার অন্তত ৭০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

এ দিকে টঙ্গী এলাকায় চলমান আন্দোলনের প্রভাব এড়াতে মঙ্গলবার অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে যথাসময়ে শ্রমিকরা কাজে যোগ দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক ধাপে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।


গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকে শ্রীপুর ও গাজীপুর নগরের কোনাবাড়ী, জরুনসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। শ্রমিক বিক্ষোভের কারণে অন্তত ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শ্রমিকরা পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে আগুন ধরিয়ে দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে মহাসড়কের দুই দিকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টঙ্গীর বিভিন্ন পোশাক কারখানার সামনে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

বিষয়:

গাজীপুর
১

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

২

‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম

৩

নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত

৪

ট্রাক উঠে গেল ফুটপাতে, ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি, যান চলাচল বন্ধ

৫

টিকটকে পরিচয়, কিশোরীকে ঢাকায় এনে ধর্ষণের অভিযোগ, চীনা নাগরিক গ্রেপ্তার

৬

বাঘায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা, নেপথ্যে কি

৭

মেঘনা গ্রুপে জব সার্কুলার, আবেদন চলবে আরও ৫ দিন

৮

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

৯

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

১০

মিশন এনসেলাডাস - ৫

১১

এনভিডিয়ার সিইওর ‘বান্ধবী’ অ্যালিসের চীনের সঙ্গে কি তাহলে ব্যবসা ছিল

১২

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মোটরসাইকেল মহড়া

১৩

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র

১৪

শিশুরা বিচারক: প্রথম চিলড্রেনস বুকারের সংক্ষিপ্ত তালিকায় ৮ বই

১৫

দেশে ‘সামার লাভার’দের নিয়ে হাসাহাসি করাটা উচিত হয়নি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }