টুথপেস্টসহ বিভিন্ন ভোক্তা পণ্যে মাইক্রোপ্লাস্টিক বা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা প্রকাশের জন্য একটি সুস্পষ্ট আইন বা নীতিমালা প্রণয়নের আহ্বানও জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক গণশুনানিতে এসব দাবি তুলে ধরা হয়। গণশুনানিতে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. সাইফুল ইসলাম এবং বিএসটিআইয়ের পরিচালক (প্রশাসন) মো. সাইফুল ইসলাম। এছাড়া স্কয়ার, প্রাণ-আরএফএল, নেসলে বাংলাদেশ, ট্রান্সকম, আকিজ, এসিআই, ইউনিলিভার, মেরিকো, রেকিট, মেঘনা গ্রুপসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, সংস্থাটি সব গবেষণাকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং দেশে মানসম্মত গবেষণা পরিচালনার পক্ষে। তবে গবেষণার ফল প্রকাশের ক্ষেত্রে এমন কিছু করা উচিত নয়, যাতে জনমনে অযথা আতঙ্ক বা বিভ্রান্তি সৃষ্টি হয়। তিনি বলেন, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে যে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে, তা প্রকাশের আগে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসটিআইকে জানানো হলে বিষয়টি আরও ভালোভাবে যাচাই করা যেত। মাইক্রোপ্লাস্টিক প্রসঙ্গে তিনি আরও বলেন, বর্তমানে বিশ্বের কোনো আন্তর্জাতিক মানদণ্ডে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের গ্রহণযোগ্য মাত্রা নির্ধারিত নেই। এ বিষয়ে বিএসটিআইয়ের বিশেষজ্ঞ কমিটি আন্তর্জাতিক মান যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। স্কয়ার গ্রুপের লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের সিনিয়র লিগ্যাল কাউন্সেল মো. সোহেল হোসেন বলেন, টুথপেস্ট নিয়ে গবেষণার ফলাফল প্রকাশের আগে বিএসটিআইয়ের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। কারণ বেসরকারি প্রতিষ্ঠানের সব গবেষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে সম্পন্ন হয়েছে—এমন নিশ্চয়তা সবসময় থাকে না। নিয়ন্ত্রক সংস্থার যাচাই ছাড়া গবেষণা প্রকাশ পেলে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজের উপদেষ্টা মো. শফিকুর রহমান ভূঁইয়া বলেন, সম্প্রতি কয়েকটি বেকারি পণ্যে পটাশিয়াম ব্রোমেট থাকার দাবি করা হলেও পরবর্তীতে বিএসটিআই ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের পরীক্ষায় তার সত্যতা পাওয়া যায়নি। কিন্তু এরই মধ্যে নেতিবাচক প্রচারণায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তারা বলেন, যাচাইবিহীন বা অসম্পূর্ণ গবেষণা প্রকাশের ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে নেতিবাচক প্রচারণা বা ‘মিডিয়া ট্রায়াল’ শুরু হয়, যা ভোক্তাদের বিভ্রান্ত করার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। গণশুনানিতে শিল্পখাতের প্রতিনিধিরা ভোক্তা সুরক্ষার পাশাপাশি শিল্পের স্বার্থ রক্ষায় গবেষণা প্রকাশে স্বচ্ছতা, জবাবদিহিতা...
গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের আর বেশি সময় বাকি নেই। ঠিক এই সময় দল গুছানোর কাজটা করছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আসছে আসরের জন্য বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে টানতে চায় তারা। এছাড়াও সৌম্য সরকারের দিকে নজর দিয়েছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। Advertisement দলের পরিচালক শানিয়ান তানিম শনিবার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার... আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা সাধারণত টি-টোয়েন্টি দলে থাকেন না, তাই তখন...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ৯০০ ছাড়িয়েছে। Advertisement এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৩ হাজার ৯০১ জনে। শনিবার (২৪ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায়...
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রজনী আক্তার তুশি (৩৮)। শনিবার রাতে ফতুল্লার মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ি থেকে ছাত্র-জনতা আটক করে তাকে পুলিশে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম। জানা যায়, রজনী আক্তার তুশি ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য। তিনি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকার আবুল কাশেমের মেয়ে। ফতুল্লা মডেল থানার ওসি শরীফ...
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা এলাকার শ্যামপুর সীমান্তে শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- শ্যামপুর গ্রামের শের আলীর ছেলে রবিউল (২৮) ও একই গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে আজাদ হোসেন (২৬)। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুলতারপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট ক...
আশুগঞ্জ থানার ওসি মোহা. বিল্লাল হোসেন। তার নিয়ন্ত্রণে মাদক ব্যবসা। তিনি মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন। অভিযোগ পাওয়া গেছে, মাদককারবারিদের তার সাহায্য করার বিষয়টি ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। রাত ১২টার পর থেকে রাতভর মাদককারবারিসহ বিভিন্ন স্থানে মদের আড্ডায় সময় কাটান ওসি। Advertisement অবৈধ মাদক ও ভারতীয় পণ্য চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা। অভিযোগ রয়েছে, পুলিশের সহযোগিতায় এবং মাসোহারার মাধ্যমে নিয়মিত ইয়াবা, ফে...