সততা, ন্যায়, প্রজ্ঞা ও দেশপ্রেমের প্রতীক হবেন রাষ্ট্রপতি : অধ্যাপক জাহাঙ্গীর সরকার

নোবিপ্রবি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে কেমন মানুষকে দেখতে চান - এমন প্রশ্নের উত্তরে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বায়োলজিকেল ফ্যাকাল্টির ডিন ও মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার।

তিনি বলেন,“ আমি এমন একজন রাষ্ট্রপতিকে দেখতে চাই, যিনি আঞ্চলিকতা পরিহার করে সততা, ন্যায়, প্রজ্ঞা ও দেশপ্রেমের প্রতীক হবেন। তিনি হবেন বাংলাদেশের ১৮ কোটি মানুষের রাষ্ট্রপতি। তাঁর প্রতিটি সিদ্ধান্তে প্রতিফলিত হবে সংবিধানের প্রতি শ্রদ্ধা, আইনের শাসনের প্রতি অঙ্গীকার এবং জনগণের কল্যাণের প্রতি আন্তরিকতা।

আমি চাই, রাষ্ট্রপতি এমন একজন হোন, যিনি ব্যক্তিগত স্বার্থ, রাজনৈতিক আনুগত্য বা ক্ষমতার মোহের ঊর্ধ্বে থেকে কেবল দেশের স্বার্থকে প্রাধান্য দেবেন। যিনি সাংবিধানিক দায়িত্ব পালনে সাহসী, শারীরিক ভাবে সুষ্ঠু, ন্যায়পরায়ণ এবং নিরপেক্ষ থাকবেন। কোনো সংকটময় মুহূর্তে তিনি যেন সংবিধান, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় দৃঢ় অবস্থান নিতে পারেন।

আমি এমন একজন রাষ্ট্রপতি চাই, যার জীবন হবে স্বচ্ছ, সৎ ও বিতর্কমুক্ত। যাঁর দীর্ঘ কর্মজীবন প্রমাণ করবে যে তিনি রাষ্ট্র, সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। যিনি জ্ঞান, অভিজ্ঞতা ও প্রজ্ঞার মাধ্যমে জাতিকে সঠিক পরামর্শ দিতে পারবেন এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করবেন।

আমি চাই, তিনি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হোন, শিক্ষাবান্ধব, বিজ্ঞানমনস্ক, মানবিক ও অসাম্প্রদায়িক চেতনার ধারক হোন। ধর্ম, বর্ণ, ভাষা কিংবা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে তিনি যেন প্রতিটি নাগরিককে সমান মর্যাদা ও সম্মানের চোখে দেখেন।

আমার বিশ্বাস, বাংলাদেশের রাষ্ট্রপতি এমন একজন হওয়া উচিত, যাঁর নাম শুনলে মানুষের মনে আস্থা জন্মায়, যাঁর উপস্থিতি জাতিকে ঐক্যবদ্ধ করে এবং যাঁর নেতৃত্বে সংবিধান, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হয়।

আমি এমন একজন রাষ্ট্রপতিকেই দেখতে চাই - যিনি ক্ষমতার নয়, দায়িত্বের প্রতীক; পদমর্যাদার নয়, চরিত্রের মহিমায় মহান; দেশে বিদেশে দেশকে ইতিবাচক মনোভাব বাড়ানোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাস্ট্র কে আন্তর্জাতিক ভাবে সুপ্রতিষ্ঠিত করবেন এবং যিনি আজকের বাংলাদেশকে ভবিষ্যতের আরও উন্নত, ন্যায়ভিত্তিক ও মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত করার প্রেরণা হয়ে থাকবেন।”

লেখক,
ড. মো. জাহাঙ্গীর সরকার
ডিন, বায়োলজিকেল ফ্যাকাল্টি ও
অধ্যাপক, মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ছেলেদের বিপক্ষে ম্যাচ খেলে পাকিস্তানের মেয়েদের এশিয়া কাপ প্রস্তুতি

ব্রাজিলের বাংলাদেশ সফর নিয়ে কি বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ইমরান খানের ‘অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করছে’ পাকিস্তান সরকার

ফুটবল প্রশাসনে বাড়ছে বিদ্রোহের সুর

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের আগে বাফুফেতে ধোঁয়াশা

আমি হামলার শিকার, আমাকে আত্মরক্ষা করতে হয়েছে

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা, নির্ধারিত হবে রুট ও নিরাপত্তার মান

করদাতার আয়-ব্যয়-সম্পদ নজরদারিতে ডেটাভিত্তিক ব্যবস্থা চালুর পরিকল্পনা এনবিআরের

অনিবার্য কারণে ঠাকুরগাঁও সফর স্থগিত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১০

পরিচয় গোপন রেখে চাঁদাবাজির অভিযোগ জানানো যাবে ‌‘চাঁন্দাবিডি ডটকমে’

১১

রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ অন্যায়ভাবে কারাগারে আটক থাকবেন না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

আইনি ও বিচারিক সংস্কারসহ সার্বিক সংস্কারে পূর্ণ সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

১৩

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ

১৪

চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ আহত ৪

১৫

শেখ হাসিনার আত্মীয় বলায় সাংবাদিককে ‘আরও পেশাদার’ হওয়ার পরামর্শ তথ্যমন্ত্রী পার্থের

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত