যুক্তরাষ্ট্রে মাসিক তালিকামূল্য প্রায় ২২ হাজার ৫০০ ডলার

এফডিএর অনুমোদন পেল স্তন ক্যানসারের নতুন ওষুধ উইলসার্ডলি

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১১
 ছবি:

প্রাথমিক পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা যাবে রোশের তৈরি ওষুধটি

প্রাথমিক পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন হরমোন থেরাপির ওষুধ ‘উইলসার্ডলি’র অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। সুইজারল্যান্ডের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রোশের তৈরি ওষুধটির জেনেরিক নাম গিরেডেস্ট্রান্ট।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ওষুধটির ব্যবহারের অনুমোদন দেয় এফডিএ। স্তন ক্যানসারের চিকিৎসায় হরমোন থেরাপির ক্ষেত্রে দুই দশকের বেশি সময় পর নতুন এই ওষুধের অনুমোদনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রে উইলসার্ডলির তালিকামূল্য মাসে ২২ হাজার ৫০০ ডলার। প্রতি ডলারের বিনিময়মূল্য ১২৪ টাকা ৭০ পয়সা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ২৮ লাখ ৬ হাজার টাকা। ৩০ দিনের হিসাবে দৈনিক খরচ দাঁড়ায় প্রায় ৯৪ হাজার টাকা। তবে এটি তালিকামূল্য; মূল্যছাড় বা বিমার সুবিধা এতে বিবেচনা করা হয়নি। চিকিৎসার জন্য রোগীদের অন্য ওষুধও প্রয়োজন হতে পারে।

সুইজারল্যান্ডের বাসেলভিত্তিক রোশের প্রত্যাশা, বাজারে আসার পর উইলসার্ডলি তাদের অন্যতম সর্বাধিক বিক্রীত ওষুধে পরিণত হতে পারে। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা তেরেসা গ্রাহাম সাংবাদিকদের সঙ্গে এক ফোনালাপে বলেন, ওষুধটি রোশের ইতিহাসে সবচেয়ে সফল ওষুধ হওয়ার সম্ভাবনা রাখে।

রোশ অবশ্য ওষুধটির বিক্রি নিয়ে নির্দিষ্ট কোনো পূর্বাভাস দেয়নি। তবে গ্রাহামের আশা, উইলসার্ডলির বার্ষিক সর্বোচ্চ বিক্রি কোম্পানির বর্তমান শীর্ষ ওষুধ অক্রেভাসের কাছাকাছি পৌঁছাতে পারে। মাল্টিপল স্ক্লেরোসিস বা স্নায়ুতন্ত্রের রোগের চিকিৎসায় ব্যবহৃত অক্রেভাসের জেনেরিক নাম অক্রেলিজুমাব। ২০২৫ সালে ওষুধটি থেকে রোশের আয় হয়েছে ৭ দশমিক ০১ বিলিয়ন সুইস ফ্রাঁ, যা প্রায় ৮ দশমিক ৩ বিলিয়ন ডলারের সমান।

এর আগে আরবিসি ক্যাপিটাল মার্কেটসের বিশ্লেষকেরা পূর্বাভাস দিয়েছিলেন, উইলসার্ডলির বার্ষিক বিক্রি সর্বোচ্চ প্রায় ১৪ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তাঁদের ধারণা, ওষুধটি স্তন ক্যানসারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ একটি বিকল্প হয়ে উঠতে পারে।

এদিকে ইউরোপে ওষুধটির অনুমোদনের আবেদন জমা দেওয়ার আগে রোগীদের বেঁচে থাকার হারসংক্রান্ত আরও ক্লিনিক্যাল তথ্য সংগ্রহ করতে চায় রোশ। কোম্পানির আশা, আগামী বছরের প্রথমার্ধে এসব তথ্য পাওয়া যাবে। এরপর ইউরোপীয় বাজারে অনুমোদনের আবেদন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হলেন লালমনিরহাটের সাইদুল ইসলাম

২

যুক্তরাজ্যের সঙ্গে ৪৮ ঘণ্টায় ডিজিটাল লেনদেন সম্পন্ন করল প্রাইম ব্যাংক

৩

দারকিনা বা ডানকিনে মাছ কোথায় হারাল

৪

গোপালগঞ্জে থানা, ট্রেন ও সরকারি বরাদ্দ স্থগিত, ভুগছে সাধারণ মানুষ

৫

এফডিএর অনুমোদন পেল স্তন ক্যানসারের নতুন ওষুধ উইলসার্ডলি

৬

৩৫ ছাত্রীর সবার বাল্যবিয়ে, শ্বশুরবাড়িতে; আলিম পরীক্ষায় শতভাগ ফেল

৭

ঢাকা উড়ালসড়কের কাজ ৮১% শেষ, শিগগিরই পান্থকুঞ্জ র‍্যাম্প চালুর সম্ভাবনা, কমলাপুর পর্যন্ত জুনে

৮

মুসলিমদের কোটা দিতে ওবিসি সংরক্ষণ কমাতে চায় বিরোধীরা, অভিযোগ মোদির

৯

আফগানিস্তানে ঘরে ঘরে নারীদের ‘গোপন লড়াই’

১০

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ নিয়ে যে ব্যাখ্যা ভারতের

১১

হাসিনার বিমান চাওয়া ও সীমান্তে আওয়ামী নেতাদের অবস্থান নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

১২

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৩

ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা, পুলিশের ভেতরেও নজরদারি; চার কর্মকর্তা আটক

১৪

সুবর্ণচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা

১৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই কারাবন্দীর মৃত্যু

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }