৪৮ ঘণ্টার মধ্যে সিইসির পদত্যাগ দাবি, অন্যথায় ভারতজুড়ে আন্দোলনের হুমকি ‘ককরোচদের’

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯
 ছবি:

ভারতের প্রধান নির্বাচন কমিশনার আগামী শনিবারের মধ্যে পদত্যাগ না করলে দেশব্যাপী আন্দোলনের হুমকি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর মুম্বাই থেকে এই আন্দোলন শুরু হবে। খবর আল জাজিরার।

ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের জেরে গত মে মাসে ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করে ব্যঙ্গাত্মক সংগঠন সিজেপি। দেশটির বেকার যুবকদের ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’ হিসেবে বর্ণনা করেছিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। এরপর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর হিন্দুত্ববাদী সরকারকে কাঁপিয়ে দিয়েছে সংগঠনটি। সিজেপির আন্দোলনের চাপে নজিরবিহীনভাবে মোদি সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগও করতে হয়।

এদিকে ভোটার তালিকায় জালিয়াতিসংক্রান্ত সংবাদপত্রের এক প্রতিবেদনের জের ধরে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিজেপি জ্ঞানেশ কুমারকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। বিরোধীদের অভিযোগ, মোদির দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সুবিধা দিতেই ওই তালিকায় কারচুপি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে দীপকে লেখেন, ‘জ্ঞানেশ কুমার আগামীকালের (শনিবার) মধ্যে পদত্যাগ না করলে ২ অক্টোবর মুম্বাই থেকে দেশব্যাপী আন্দোলন শুরু করবে সিজেপি। পর্যায়ক্রমে এই আন্দোলন ভারতের অন্যান্য শহরেও ছড়িয়ে দেয়া হবে।’


গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, গত ১০ মাসে অন্তত ১৪ বার ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া নিয়ে প্রধান নির্বাচন কর্মকর্তা জ্ঞানেশ কুমারের কাছে প্রশ্ন ও উদ্বেগ প্রকাশ করেছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার।


এই প্রতিবেদন প্রকাশের পর শুক্রবার ভারতের বিভিন্ন রাজ্যে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। জ্ঞানেশ কুমারের গ্রেপ্তার, বরখাস্ত এবং তার অধীনে নেয়া সিদ্ধান্ত ও ভোটার তালিকার পরিবর্তনের বিষয়ে একটি স্বাধীন রিভিউর দাবি জানিয়েছে।


বিরোধী দলগুলোর দীর্ঘদিনের অভিযোগ, বিজেপিকে সুবিধা দিতে কোনও ধরনের সতর্কবার্তা ছাড়াই লাখ লাখ ভোটারের নাম বাদ দিয়েছে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশন। আর যাচাই-বাছাই ছাড়াই নতুন ভোটার অন্তর্ভুক্তও করা হয়েছে।

১

নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১নেতাকর্মী আটক

২

জামালপুরের সরিষবাড়ীতে যুব ইউনিয়নের বর্ণাঢ্য সম্মেলন অনুষ্ঠিত

৩

স্যালো মেশিন আছে, তেল নেই— সেচ নিয়ে উৎকণ্ঠায় কৃষক

৪

জেএফএ অনূর্ধ্ব-১৪ ফুটবল কন্যাদের সংবর্ধনা

৫

পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

৬

রংপুরে স্কুলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

৭

পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন

৮

ইউক্রেন যুদ্ধে রাজপুত্র ও সাধুদের দেহাবশেষ কেন পাঠাচ্ছে রাশিয়া

৯

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প

১০

রায়গঞ্জে বার্ষিকী (বদরী) সদস্য সম্মেলন অনুষ্ঠিত

১১

হাটের ইজারার টাকা দিয়ে সৌরবিদ্যুৎ, ৩১ জানুয়ারির মধ্যে স্থাপনের নির্দেশ

১২

ইমরান খানের মুক্তির দাবিতে লং মার্চ, ইসলামাবাদে লকডাউনে পেছাল কর্মসূচী

১৩

পুলিশে যুক্ত হচ্ছে স্বতন্ত্র সাইবার সিকিউরিটি ইউনিট

১৪

সেমিতে ওঠার লড়াইয়ে লিটনদের প্রতিপক্ষ মালয়েশিয়া

১৫

সিসি নেওয়ার পরও চার্জশিট, এসআইয়ের বিরুদ্ধে তদন্ত

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত