আন্তর্জাতিক

আটলান্টিক মহাসাগরে মেডিকেল বিমান বিধ্বস্ত, নিহত ৬

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১০
 ছবি:

আটলান্টিক মহাসাগরে মেডিকেল বিমান বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন। কানাডার অন্টারিওভিত্তিক ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সের ‘হার্টবিট ১০৪ মেডিভ্যাক’ নামের বিমানটি বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশে যাওয়ার পথে বিধ্বস্ত হয়।

বিমানটি নিখোঁজ হওয়ার পর প্রায় ৬৬ ঘণ্টা ধরে ব্যাপক অনুসন্ধান চালায় যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। শেষ পর্যন্ত ন্যান্টাকেট দ্বীপের উপকূল থেকে প্রায় ২০ মাইল দক্ষিণে বিমানের ধ্বংসাবশেষের বড় একটি অংশের সন্ধান পাওয়া যায়। এরপর উদ্ধার ও অনুসন্ধান অভিযান স্থগিত করে কর্তৃপক্ষ।

গত শনিবার (৩ অক্টোবর) ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্স পরিচালিত ‘হার্টবিট ১০৪’ বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। যাত্রাপথে বিমানটির বৈদ্যুতিক সমস্যার কথা জানানো হয়। এর কিছু সময় পর বিমানের উচ্চতায় বড় ধরনের পরিবর্তন দেখা যায় এবং এটি দ্রুত নিচে নেমে যেতে থাকে। পরে বিমানটির সঙ্গে বেতার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সঙ্গে বিমানটির অবস্থানসংক্রান্ত তথ্যও পাওয়া যায়নি।

বিমানটিতে ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সের চার কর্মী, চিকিৎসার জন্য যাওয়া এক রোগী এবং রোগীর এক স্বজন ছিলেন। নিহত ছয়জনের মধ্যে চারজন কানাডার এবং দুজন বারমুডার নাগরিক।

নিহত কানাডীয় নাগরিকরা হলেন পাইলট ফিলিপ গ্রেগরি চিল্ডারহোস, সহকারী পাইলট থমাস হেনরি ফারকুহার, উড্ডয়ন-সেবিকা সারা জেন প্যাটন এবং শ্বাস-প্রশ্বাস চিকিৎসাবিষয়ক কর্মী জোলিন বেথ ওয়্যার।

বারমুডার নিহত দুই নাগরিক হলেন ৬৬ বছর বয়সী মেরিলিন লাভোন বিন এবং তার ৪১ বছর বয়সী ছেলে সার্জিও ওয়েন লটিমোর।

বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উড্ডয়নের পর বৈদ্যুতিক সমস্যার কথা জানানো হয়েছিল বলে প্রাথমিক তথ্য পাওয়া গেলেও দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত প্রয়োজন হবে। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
 

১

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

২

দেবরের বিরুদ্ধে ভাবির ভয়াবহ অভিযোগ, সংবাদ সম্মেলন

৩

ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার দায়িত্ব, আপত্তির মুখেই চুক্তি সই

৪

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

৫

এল নিনিওর প্রভাবে বাংলাদেশে কী হতে পারে, কী প্রস্তুতি দরকার

৬

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা তুলে নিলেন বাদী

৭

ডেঙ্গু নিয়ন্ত্রণে টিকার ক্লিনিক্যাল ট্রায়াল বিবেচনায়

৮

তিন বছর পর মাঠে ফিরছে প্রথম বিভাগ হকি লিগ

৯

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

১১

আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবিরোধী: আসিফ মাহমুদ

১২

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সারদার মতো পুলিশ একাডেমি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই, বিধবাকে বিয়ে করার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৪

রংপুর সিটি করপোরেশনে ১,৮১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন, আনন্দ মিছিল

১৫

পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত