আন্তর্জাতিক

দিল্লিতে ভবন ধসে নিহত ৩, আহত ৮

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

ভারতের রাজধানী দিল্লির সীমাপুরী এলাকায় একটি বহুতল ভবন ধসে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক গর্ভবতী নারী ও একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত করতে বুধবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।

বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরী এলাকার মাছের বাজারসংলগ্ন স্থানে ভবন ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী সংস্থার সদস্যরাও এতে যোগ দেন।

প্রাথমিকভাবে কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হয়। শাহদারা জেলার উপপুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মীনা জানান, কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুই থেকে তিনজন এখনো ধ্বংসস্তূপের নিচে থাকতে পারেন বলেও তখন ধারণা করা হয়েছিল।

পরবর্তী সময়ে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আটজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাদের মধ্যে তিন বছর বয়সী একটি শিশুও রয়েছে। আহতদের দিল্লির তাহিরপুরের রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে স্থানীয় বাসিন্দাদের উদ্ধারকাজে অংশ নিতে দেখা যায়। অনেকে খালি হাতে ইট-পাথর ও কংক্রিটের স্ল্যাব সরিয়ে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করেন। উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতিও ব্যবহার করা হয়।

ভবন ধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, মঙ্গলবার রাতে দিল্লি-এনসিআর এলাকায় অনুভূত ভূমিকম্পের পর ভবনটিতে ফাটল দেখা দিয়েছিল। তবে কর্মকর্তারা ভূমিকম্পের সঙ্গে ভবন ধসের কোনো যোগসূত্র এখনো নিশ্চিত করেননি। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন তারা।

এদিকে উদ্ধার অভিযান নির্বিঘ্ন রাখতে ঘটনাস্থলের আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে দিল্লি ট্রাফিক পুলিশ। সীমাপুরী গোলচত্বর, ডিএলএফ ভোপুরা ও আশপাশের সড়ক এড়িয়ে চলতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে রাস্তা ফাঁকা রাখার অনুরোধও করা হয়েছে।

এর মাত্র এক মাস আগে দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে সাতজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর আবারও রাজধানীতে ভবন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
 

১

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

২

দেবরের বিরুদ্ধে ভাবির ভয়াবহ অভিযোগ, সংবাদ সম্মেলন

৩

ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার দায়িত্ব, আপত্তির মুখেই চুক্তি সই

৪

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

৫

এল নিনিওর প্রভাবে বাংলাদেশে কী হতে পারে, কী প্রস্তুতি দরকার

৬

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা তুলে নিলেন বাদী

৭

ডেঙ্গু নিয়ন্ত্রণে টিকার ক্লিনিক্যাল ট্রায়াল বিবেচনায়

৮

তিন বছর পর মাঠে ফিরছে প্রথম বিভাগ হকি লিগ

৯

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

১১

আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবিরোধী: আসিফ মাহমুদ

১২

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সারদার মতো পুলিশ একাডেমি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই, বিধবাকে বিয়ে করার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৪

রংপুর সিটি করপোরেশনে ১,৮১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন, আনন্দ মিছিল

১৫

পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত