এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকের সম্ভাবনা

চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে পারেন পুতিন, ট্রাম্প ও শি

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৩:১০
 ছবি:

চীনে আগামী মাসে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট প্রস্তাব বা চুক্তি হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন।

সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, তিন নেতার সম্ভাব্য বৈঠকের বিষয়টি আলোচনায় এসেছিল। তবে বৈঠকের সময়সূচি কিংবা আলোচ্যসূচি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে পুতিন এমন বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন বলে *দ্য ওয়াল স্ট্রিট জার্নাল*–এর এক প্রতিবেদনে বলা হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর সম্ভাব্য বৈঠক নিয়ে ক্রেমলিনের বক্তব্য সামনে এল।

পেসকভ সাংবাদিকদের বলেন, তিন রাষ্ট্রপ্রধানেরই চীনে অনুষ্ঠেয় সম্মেলনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে তাঁদের মধ্যে বৈঠকের বিষয়টি আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে কেউ সুনির্দিষ্ট প্রস্তাব দেননি কিংবা কোনো সমঝোতায় পৌঁছাননি।

ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রচেষ্টাকে রাশিয়া স্বাগত জানায় বলেও জানান পেসকভ। তবে তিনি স্পষ্ট করে বলেন, চূড়ান্ত শান্তি চুক্তিতে ইউক্রেনের অংশগ্রহণ অপরিহার্য।

পেসকভের ভাষ্য, ইউক্রেনের নেতৃত্বের অংশগ্রহণ ছাড়া যুদ্ধের চূড়ান্ত নিষ্পত্তি সম্ভব নয়।

এদিকে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের ধারণার সমালোচনা করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক যুদ্ধ দ্রুত শেষ করতে সহায়ক হতে পারত। কিন্তু রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের বৈঠক বিপরীত ফল বয়ে আনতে পারে। তাঁর মতে, এমন বৈঠক পুতিনকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহিত করতে পারে।

যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চললেও শান্তি চুক্তির শর্ত নিয়ে রাশিয়া ও ইউক্রেনের অবস্থানে এখনো বড় ধরনের ব্যবধান রয়েছে। ফলে সম্ভাব্য এই বৈঠক বাস্তবে অনুষ্ঠিত হবে কি না এবং হলে তা যুদ্ধ বন্ধের আলোচনায় কতটা প্রভাব ফেলবে, তা এখনো অনিশ্চিত।

১

ঢাকার কাছেই গ্যাসের সন্ধান, মানিকগঞ্জে কূপ খননের পরিকল্পনা

২

জামায়াত ছাড়ার শর্তে নারাজ তিন দল, ভেস্তে যাচ্ছে হেফাজতের জোট

৩

স্পেনে কর্মসংস্থানের ফাঁদ, লিবিয়ায় জিম্মি যুবক

৪

মন্ত্রিসভা থেকে পদত্যাগে ঢাকা দক্ষিণ সিটি মেয়র নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের

৫

‘ফাদার অব অল বোমস’ উন্মোচনের ঘোষণা ইরানের

৬

পূজার দিনে ব্যস্ততা বাড়ে কলকাতার যে মুসলিমদের

৭

‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের বিক্ষোভে কেন এই স্লোগান

৮

ইউরোপের বিক্ষোভ অভিবাসীদের যে বার্তা দিচ্ছে

৯

ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের

১০

বিষাদের সুরে বিদায় দেবী দুর্গার, উৎসবে মাতল দেশ

১১

আত্মপ্রত্যয়ী জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম: প্রধানমন্ত্রী

১২

রাজনৈতিক সহিংসতায় বিপর্যস্ত পরিবার, ঝরে পড়ে সন্তানের পড়াশোনা

১৩

সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

১৪

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন: নিলোফার চৌধুরী

১৫

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: গ্রেপ্তার পৃথক অভিযোগে, মিশনের চিঠিতে আরও যা আছে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত