সারাদেশ

সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

ভোলা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

‘সবচেয়ে দুর্নীতিবাজ ব্যক্তিরা নেতা হয়ে যান’; বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিপুল সম্পদের অভিযোগ

সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন, আর সবচেয়ে দুর্নীতিবাজ ব্যক্তিরা নেতা হয়ে যান বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তাঁর মতে, ভালো মানুষের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই এবং সংসদে রাজনীতি করার উপযুক্ত পরিবেশও গড়ে তোলা সম্ভব হয়নি। 

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভালো মানুষের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সংসদে রাজনীতি করার উপযুক্ত পরিবেশও তৈরি করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে দেশে এমন পরিস্থিতি থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের দুঃশাসন থেকে দেশ মুক্ত হয়েছে। আল্লাহর রহমতে আগামী দিনে দেশে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে থাকা সম্পদ নিয়েও অভিযোগ করেন স্পিকার। তিনি দাবি করেন, যুক্তরাজ্যে জাবেদের ৪০০টি বাড়ি বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার বাড়িগুলোর অবস্থান উল্লেখ করে চিঠি দেওয়ার পর ব্রিটিশ সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি।

হাফিজ উদ্দিন আহমদের দাবি, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুবাইয়ে ১০০টি, যুক্তরাষ্ট্রে প্রায় ৫০টি এবং কানাডায় ৩০ থেকে ৪০টি বাড়ি রয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের অর্থ লুট করে এসব সম্পদ গড়ে তোলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগ টানা ১৭ বছর ক্ষমতায় থাকাকালে দলটির নেতাকর্মীরা বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে দাবি করেন স্পিকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলের যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে বিপুল সম্পদ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

কানাডার বেগমপাড়ায় লুটপাটের অর্থে সম্পদ গড়ে তোলার অভিযোগ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, কয়েকটি রাজনৈতিক দল সাধারণ মানুষের সম্পদ লুট করে নিজেদের ভাগ্য গড়েছে।

তবে বিদেশে সম্পদের পরিমাণ, সেগুলোর মালিকানা এবং বাজেয়াপ্তের উদ্যোগ সম্পর্কে স্পিকারের বক্তব্যের পক্ষে বিস্তারিত নথি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি।

১

সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার মরদেহ দাফনে বাধা দিলেন ৭ সন্তান

২

ঋণ করে বিয়ে, শোধ করতে যে কাণ্ড ঘটালেন যুবক

৩

একসময় হতো রাজকীয় আয়োজন, কেন কমে গেল পরীমনির জন্মদিনের জৌলুশ

৪

শান্ত-মুশফিকদের ভরসা জোগালেন কালাম-জিসান

৫

অভিষেকেই প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

৬

প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ব্যতিক্রমী ক্রিকেট বিশ্বকাপ

৭

৪২৯ রান তাড়া করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা

৮

সন্দ্বীপে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

৯

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি আহত

১০

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট

১১

ওসির সঙ্গে রুমিনের বাদানুবাদ, বললেন ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’

১২

সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী

১৩

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেল না রাবির চেসি ত্রিপুরাকে

১৪

আরও ২০ বাংলাদেশির সাজা কী জানায়নি সৌদি সরকার, মৃত্যুদণ্ড কার্যকরের পর বাড়ছে উদ্বেগ

১৫

সাইবার হামলার শঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত