এশিয়ান গেমস নারী ক্রিকেট

শেফালি ভার্মার ১০০, বাংলাদেশ ৮১, ভারতের কাছে আরেকটি বড় হার

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯
 ছবি:

শেফালি ভার্মার ৪৯ বলে সেঞ্চুরি; ১১৪ রানে জিতে এশিয়ান গেমসের ফাইনালে ভারত

এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে প্রথমে ব্যাট করে শেফালি ভার্মার দুর্দান্ত সেঞ্চুরিতে ভারত ৪ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে। জবাবে ১৫.৪ ওভারে মাত্র ৮১ রানে অলআউট হয় নিগার সুলতানা জ্যোতির দল। ফলে ১১৪ রানের জয় নিয়ে ফাইনালে উঠে ভারত।

বাংলাদেশের বোলারদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ভারত। পাওয়ার প্লের ছয় ওভারে তারা তুলে নেয় ৭২ রান। ৬ ওভারের শেষ বলে ৩৭ রান করা স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে ভারতীয় উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদা আক্তার।

এরপর ৩ রান করে গুনালান কামালিনিও ফিরে যান। দলীয় ৮৫ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ভারত। শেফালি ভার্মা ও হারমানপ্রীত কৌর মিলে গড়েন ৯৪ রানের জুটি।

দলীয় ১৭৯ রানে ৪০ রান করা হারমানপ্রীতকে ফিরিয়ে জুটি ভাঙেন রাবেয়া খান। পরের ওভারে রিচা ঘোষকে ২ রানে আউট করেন মারুফা আক্তার।

তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন শেফালি। সেঞ্চুরি পূর্ণ করতে শেষ ওভারে তাঁর প্রয়োজন ছিল ২ রান। স্বর্ণা আক্তারের ওভারের প্রথম তিন বলে স্ট্রাইক পাননি তিনি। চতুর্থ বলে এক রান নিয়ে ৯৯-এ পৌঁছান। এরপর শেষ বলে ছক্কা মেরে ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন শেফালি।

সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে এটিই শেফালির প্রথম সেঞ্চুরি। ৯টি ছক্কায় সাজানো তাঁর ইনিংস ভারতকে পৌঁছে দেয় ১৯৫ রানে।

১৯৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যেই ৩৮ রানে ৩ উইকেট হারায় তারা। ওপেনার দিলারা আক্তার ছাড়া প্রথম পাঁচ ব্যাটারের চারজনই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

দিলারা সর্বোচ্চ ২৭ রান করে আউট হন। তাঁর বিদায়ের সময় বাংলাদেশের স্কোর ছিল ৪৯ রানে ৫ উইকেট। এরপরও ধস থামেনি। বাকি পাঁচ উইকেট হারাতে বাংলাদেশ যোগ করতে পারে মাত্র ২৬ রান। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করে অপরাজিত থাকেন সুলতানা খাতুন। শারমিন আক্তার করেন ১০ রান। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে ৮১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে নান্দানি শর্মা ও দীপ্তি শর্মা নেন ৩টি করে উইকেট। শ্রী চরণী পান ২ উইকেট।

এই হারে এশিয়ান গেমসের ফাইনালে ওঠার সুযোগ হারালেও বাংলাদেশের পদকের সম্ভাবনা শেষ হয়নি। আগামী ২২ সেপ্টেম্বর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে এশিয়া কাপের সেমিফাইনালেও ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ।

অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তান ফাইনালে উঠেছে। ফলে ফাইনালে ভারত-শ্রীলঙ্কা লড়াইয়ে এশিয়া কাপের পুনরাবৃত্তি হতে যাচ্ছে।

বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে

১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুল্যান্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা অনুদান মেসির

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

বরগুনায় যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন

তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর, নিউইয়র্কে মুখোমুখি অবস্থানে আ.লীগ-বিএনপি

নজরুলের এমপি পদের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি

১০

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেন

১১

অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

১২

শিক্ষাই পারে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বের সেতুবন্ধনকে আরও দীর্ঘস্থায়ী করতে: শিক্ষামন্ত্রী

১৩

গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে

১৪

জামালপুর কোর্ট স্টেশন এক যুগ ধরে বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

১৫

বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে বাড়ানোর যে কারণ বলল বিপিসি

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত