খেলা

ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়াল বিসিবি, আসছে বড় পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯
 ছবি:
  • পুরুষ ক্রিকেটে চার দিনের ম্যাচে দেড় লাখ, লিস্ট-এতে ১ লাখ ও টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা; ডিসেম্বরে আসছে ছয় দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট

ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ানো, নতুন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা চালু এবং স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নসহ সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে ভার্চুয়ালি অনুষ্ঠিত বোর্ডের চতুর্থ সভায় এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

সভা শেষে বিসিবির মিডিয়া বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানায়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিসিবির ঘরোয়া প্রতিযোগিতায় পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে। চার দিনের প্রথম শ্রেণির ম্যাচে এখন থেকে একজন ক্রিকেটার পাবেন দেড় লাখ টাকা। লিস্ট-এ ম্যাচে ম্যাচ ফি ১ লাখ এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের ক্রিকেটাররা ম্যাচপ্রতি পাবেন ১৫ হাজার টাকা।

নারী ক্রিকেটেও বাড়ানো হয়েছে ম্যাচ ফি। ঘরোয়া তিন দিনের ম্যাচে ৪০ হাজার, একদিনের ম্যাচে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা করে পাবেন নারী ক্রিকেটাররা। এ ছাড়া অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের খেলোয়াড়দের দৈনিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

ঘরোয়া ক্রিকেটের কাঠামোতেও আসছে নতুনত্ব। একক কাঠামোর অধীনে ছয় দল নিয়ে নতুন একটি প্রতিযোগিতা চালুর অনুমোদন দিয়েছে বোর্ড। চার দিনের প্রথম শ্রেণি, লিস্ট-এ এবং টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই হবে এই প্রতিযোগিতা।

প্রাথমিকভাবে তিন বছরের জন্য বাংলাদেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে দলগুলোর ফ্র্যাঞ্চাইজি বা মালিকানা স্বত্ব দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আগামী ডিসেম্বরেই এই প্রতিযোগিতার টি-টোয়েন্টি সংস্করণ মাঠে গড়ানোর কথা।

ক্রিকেটারদের ফিটনেস ও প্রশিক্ষণ ব্যবস্থায়ও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) মাঠে তিন লেনের একটি বিশেষায়িত রানিং ট্র্যাক নির্মাণের অনুমোদন দিয়েছে বোর্ড। বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্র্যাকটি আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশনসের (আইএএএফ) অনুমোদিত মান অনুযায়ী নির্মাণ করা হবে।

মিরপুর স্টেডিয়ামে আরও দুটি নতুন ড্রেসিং রুম নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এগুলো ঘরোয়া টুর্নামেন্ট ও অনুশীলনের কাজে ব্যবহৃত হবে। এর ফলে আন্তর্জাতিক ম্যাচের জন্য মূল ড্রেসিং রুমটি নির্দিষ্ট রাখা সম্ভব হবে বলে জানিয়েছে বিসিবি।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়নকাজের প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে বিসিবি। এ জন্য স্থাপত্য, প্রকৌশল এবং প্রকল্প প্রস্তুতিসংক্রান্ত পরামর্শক সেবা দিতে একজন পরামর্শক নিয়োগের অনুমোদন দিয়েছে বোর্ড।

এ ছাড়া আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মান উন্নত করতে মিরপুর স্টেডিয়ামের প্যাভিলিয়ন ভবন ও প্রবেশপথগুলোতে আধুনিক অবকাঠামোগত পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে।

ম্যাচ ফি বৃদ্ধির পাশাপাশি নতুন প্রতিযোগিতা চালু এবং দেশের গুরুত্বপূর্ণ ক্রিকেট ভেন্যুগুলোর অবকাঠামো উন্নয়নের এসব সিদ্ধান্ত ঘরোয়া ক্রিকেটের কাঠামো ও সুযোগ-সুবিধায় পরিবর্তন আনার বিসিবির পরিকল্পনারই অংশ।

তেলের দাম বাড়তেই পরিবহন ব্যয়ে চাপ, বাড়তে পারে নিত্যপণ্যের দাম

ধানের শীষে ভোট দিয়েছেন তাই হয়তো মুখে মানবেন না, এটি ব্যর্থ সরকার: মাহমুদা মিতু

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে বৈঠক সৌদি-পাকিস্তানের

ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির

অপ্রতিমের আসামিদের পক্ষে দাঁড়াবেন না কুমিল্লার কোনো আইনজীবী

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না: ফজলুর রহমান

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর আগমনে আগে থেকেই সতর্ক ছিল নিউইয়র্ক বিএনপি

১০

দাম বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে লোকসান দিতে হবে ৭০ টাকা : রিজভী

১১

দুই লাখ টাকা ঘুষ নিতে গিয়ে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

১২

গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

১৩

মাদরাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

১৪

পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ

১৫

জামালপুরের বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলার সমাহার, এ এক অন্য পৃথিবী

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত