খেলা

মাদ্রিদ ডার্বিতে হার, রেফারিকে কাঠগড়ায় তুলে ক্ষুব্ধ মরিনিও

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯
 ছবি:
  • দুই আতলেতিকো খেলোয়াড়কে লাল কার্ড না দেখানোয় ক্ষোভ; সংবাদ সম্মেলনে ঘটনার ছবি দেখিয়ে অভিযোগ রিয়াল কোচের

মাদ্রিদ ডার্বির উত্তাপ মাঠ ছাড়িয়ে ছড়াল সংবাদ সম্মেলনেও। আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারের পর রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিও। তাঁর দাবি, ম্যাচে আতলেতিকোর দুই খেলোয়াড়কে সরাসরি লাল কার্ড দেখানো উচিত ছিল। নিজের বক্তব্যের সমর্থনে সংবাদ সম্মেলনে ওই দুই ঘটনার ছবিও দেখান তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে আতলেতিকোর মাঠ মেত্রোপলিতানোতে লা লিগার ম্যাচে হারের ফলে পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ডার্বির জয়ে রিয়ালের ওপরে উঠে এসেছে আতলেতিকো।

ম্যাচের প্রথমার্ধ থেকেই রেফারিং নিয়ে অসন্তোষ ছিল রিয়াল শিবিরে। জুড বেলিংহ্যামের পা মাড়িয়ে দেওয়ার ঘটনায় আতলেতিকোর ক্রিস্তিয়ান রোমেরোকে লাল কার্ড না দেখানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে রিয়াল। পরে ফেদেরিকো ভালভের্দেকে লি কাং-ইনের ট্যাকল নিয়েও আপত্তি জানায় তারা।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল ১০ জনের দলে পরিণত হয়। বক্সের মধ্যে জুলিয়ানো সিমেওনেকে ফাউল করায় রিয়ালের ডিফেন্ডার ডিন হাউসেনকে লাল কার্ড দেখান রেফারি। পেনাল্টি থেকে আতলেতিকোকে এগিয়ে দেন আলেহান্দ্রো গ্রিমাল্দো। ছয় মিনিট পর জনাথন ডেভিড ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের শেষ দিকে আন্তোনিও রুডিগার রিয়ালের হয়ে একটি গোল শোধ করেন। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মরিনিও বলেন, তাঁর মতে রোমেরো ও লি কাং-ইনের দুটি ঘটনাই লাল কার্ডের যোগ্য ছিল।

‘ওই দুটি ছিল পরিষ্কার লাল কার্ড। একজনকে বহিষ্কারের পর থেকে আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি—১১ জনের বিপক্ষে ১০ জন। আচ্ছা, ন্যায়বিচার হলে ১১ জনের বিপক্ষে ৯ জনের ৫০ মিনিটের খেলাটা কেমন হতো, তা আমরা কল্পনা করতে পারি।’

রেফারির অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তোলেন রিয়াল কোচ। তাঁর অভিযোগ, আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা না থাকা একজন ৪১ বছর বয়সী রেফারিকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

মরিনিও বলেন, ‘কোনো আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই, এমন একজন ৪১ বছর বয়সী রেফারিকে তারা নিয়োগ দিয়েছে। এটা অবশ্যই এই কারণে নয় যে তিনি একজন গ্রেট রেফারি। তারপর বেচারা এখানে এসেছে এবং চাপ সামলাতে পারেনি। আর এটা সত্যিই প্রচণ্ড চাপের ম্যাচ। এই স্টেডিয়ামে আমি এটাকে বলি “আশির দশকের চাপ”, যা আজকাল প্রায় দেখাই যায় না।’

তবে রেফারিং নিয়ে মরিনিওর অভিযোগের বাইরে ম্যাচের ফল বদলায়নি। ১০ জনের রিয়ালকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে আতলেতিকো। সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। সমান ১৬ পয়েন্ট নিয়ে রিয়াল বেতিস তৃতীয় এবং ১৫ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ চতুর্থ স্থানে রয়েছে। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

ডার্বির পর রিয়ালের জন্য এখন বড় চ্যালেঞ্জ হলো পয়েন্টের ব্যবধান কমানো। তবে ম্যাচের ফলের পাশাপাশি মরিনিওর রেফারিং-বিষয়ক মন্তব্যও মাদ্রিদ ডার্বির আলোচনায় আলাদা মাত্রা যোগ করেছে।

তেলের দাম বাড়তেই পরিবহন ব্যয়ে চাপ, বাড়তে পারে নিত্যপণ্যের দাম

ধানের শীষে ভোট দিয়েছেন তাই হয়তো মুখে মানবেন না, এটি ব্যর্থ সরকার: মাহমুদা মিতু

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে বৈঠক সৌদি-পাকিস্তানের

ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির

অপ্রতিমের আসামিদের পক্ষে দাঁড়াবেন না কুমিল্লার কোনো আইনজীবী

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না: ফজলুর রহমান

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর আগমনে আগে থেকেই সতর্ক ছিল নিউইয়র্ক বিএনপি

১০

দাম বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে লোকসান দিতে হবে ৭০ টাকা : রিজভী

১১

দুই লাখ টাকা ঘুষ নিতে গিয়ে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩

১২

গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

১৩

মাদরাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

১৪

পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ

১৫

জামালপুরের বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলার সমাহার, এ এক অন্য পৃথিবী

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত