খেলা

এশিয়ান গেমসে ১০০ মিটারের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯
 ছবি:

এশিয়ান গেমসে অ্যাথলেটিকসে শুভসূচনা করেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। নিজের হিটে চতুর্থ হলেও সামগ্রিকভাবে সেরা টাইমিং করা ছয়জনের একজন হিসেবে পরের রাউন্ডের টিকিট পান বাংলাদেশের এই স্প্রিন্টার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাপানের নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডে পঞ্চম হিটে দৌড়ান ইমরানুর। সাত প্রতিযোগীর এই হিটে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন তিনি। তাঁর হিটে তৃতীয় হওয়া চাইনিজ তাইপের অ্যাথলেট ১০.৩৮ সেকেন্ডে দৌড় শেষ করেন।

১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডে ছয়টি হিটে প্রতিযোগিতা হয়। প্রতিটি হিটের প্রথম তিনজন সরাসরি সেমিফাইনালে ওঠেন। এরপর সরাসরি কোয়ালিফাই করা ১৮ জনের বাইরে বাকি প্রতিযোগীদের মধ্যে সেরা ছয়টি টাইমিং করা স্প্রিন্টারকে নিয়ে পূর্ণ হয় ২৪ জনের সেমিফাইনাল লাইনআপ। ইমরানুর ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সেই ছয়জনের একজন হন। সামগ্রিক ফলাফলে তাঁর অবস্থান ২২তম।

তবে নিজের সেরা সময়ের কাছাকাছি যেতে পারেননি ইমরানুর। তাঁর ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। চলতি মৌসুমে তাঁর সেরা সময় ১০.২৪ সেকেন্ড। ফলে বৃহস্পতিবারের ১০.৪৯ সেকেন্ডের দৌড় তাঁর ব্যক্তিগত সেরা ও মৌসুমসেরা—দুটির চেয়েই পিছিয়ে। এরপরও গুরুত্বপূর্ণ হলো, এশিয়ান গেমসের ১০০ মিটারে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠেছেন ইমরানুর। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসেও তিনি এই ইভেন্টের সেমিফাইনালে উঠেছিলেন। সেবার ১০.৪২ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনাল শেষ করেন।

এবার সেমিফাইনালে নিজের সময় আরও কমিয়ে আনার লক্ষ্য থাকবে বাংলাদেশের দ্রুততম মানবের। শুক্রবার অনুষ্ঠিত হবে ১০০ মিটারের সেমিফাইনাল। ইমরানুর তিনটি সেমিফাইনাল হিটের একটিতে দৌড়াবেন।

এশিয়ান গেমসের অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২৪ থেকে ২৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

১

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় লাগাম

২

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা, অবরুদ্ধ ইসলামাবাদ

৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা

৪

তেলের দাম বাড়তেই চড়ল সবজির বাজার, বাড়তি চাল-আটা-ময়দাও

৫

ছয় প্রবাসী নিয়েও মালয়েশিয়ার কাছে বড় হারে শুরু ‘ছন্নছাড়া’ বাংলাদেশের

৬

ভিএআর নাটকের পর শেষ মুহূর্তে রায়ানের গোল, তবুও জয়হীন ব্রাজিল

৭

হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

৮

ককটেল বিস্ফোরণ ইস্যুতে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

৯

শাস্তি এখনো নির্ধারিত নয়, সম্ভাবনা পয়েন্ট কর্তন থেকে বহিষ্কার

১০

জাতিসংঘে লিগ্যাল অফিসার জাইমা রহমান, যেসব দায়িত্ব পালন করবেন

১১

নাশকতায় নতুন কৌশল, ‘কন্ট্রোল’ দেশের বাইরে

১২

ওয়াল স্ট্রিটে বিনিয়োগের আহ্বান, আলোচনায় শান্তি ও মানবাধিকার

১৩

বাড়ছে অ্যানথ্রাক্সের বিস্তার, হটস্পট সুন্দরগঞ্জ

১৪

বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম

১৫

৪৮ ঘণ্টার মধ্যে সিইসির পদত্যাগ দাবি, অন্যথায় ভারতজুড়ে আন্দোলনের হুমকি ‘ককরোচদের’

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত