খেলা

রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে তারকারা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

রোমাঞ্চকর লড়াই আর দারুণ নৈপুণ্যে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। রাজধানীর রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক আসরের মূল পর্বের খেলায় আজ শুক্রবার বিভিন্ন ইভেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শনিবার প্রতিযোগিতার শেষ দিনে অনুষ্ঠিত হবে এককের ফাইনাল ম্যাচগুলো।

দিনজুড়েই জাতীয় টেনিস কমপ্লেক্সের চারটি কোর্টে ছিল উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতার আবহ। বালক ও বালিকা এককের সেমিফাইনালে খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্স দর্শকদের উপহার দিয়েছে উপভোগ্য ম্যাচ। অন্যদিকে, দ্বৈতের ফাইনালে শিরোপা জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে থাইল্যান্ড ও চীনের খেলোয়াড়েরা।

বালক এককের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডের শীর্ষ বাছাই ত্রি শ্রীসেন চাইনিজ তাইপের জিচে চেনকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন। অপর সেমিফাইনালে নাটকীয় প্রত্যাবর্তনে জয় তুলে নেন থাইল্যান্ডের প্যাচারাফল লিকুল। প্রথম সেটে ০-৬ গেমে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে চাইনিজ তাইপের ইয়েন-চিয়া সেংকে ৭-৫ ও ৬-২ গেমে পরাজিত করেন তিনি। ফলে এককের ফাইনালে মুখোমুখি হবেন থাইল্যান্ডের দুই খেলোয়াড়।

বালক দ্বৈতের ফাইনালে অবশ্য শিরোপা নির্ধারণ হয়ে গেছে। ভারতের সক্ষ্ম ভানসালী ও শ্লোক চৌহান জুটিকে সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে থাইল্যান্ডের শীর্ষ বাছাই প্যাচারাফল লিকুল ও ত্রি শ্রীসেন জুটি। ভারতীয় জুটির বিপক্ষে ৬-৩, ৬-২ গেমের জয় তুলে নিয়ে শিরোপা নিজেদের করে নেয় থাই জুটি।

বালিকা এককের সেমিফাইনালেও দেখা গেছে হাড্ডাহাড্ডি লড়াই। শ্রীলঙ্কার দ্বিতীয় বাছাই ইউহানসা পিরিস প্রথম সেটে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। চীনের জিরু ইয়াংকে ১-৬, ৬-৪, ৭-৬ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন তিনি। অপর সেমিফাইনালে চীনের জিমো সং প্রথম সেটে থাইল্যান্ডের পারামি তাদকায়েভের কাছে ৪-৬ গেমে হেরে যান। তবে পরের দুই সেটে লড়াইয়ে ফিরে ৭-৬ ও ৬-৩ গেমে জয় নিশ্চিত করে ফাইনালে জায়গা করে নেন চীনা খেলোয়াড়।

বালিকা দ্বৈতের ফাইনালে চীনের ঝেনক্সি ডং ও শুয়াং জু জুটি শিরোপা জিতেছে। কোরিয়ার হাইজু কোয়েন ও ভারতের শাজফা ওয়ানিয়া জুটিকে ৭-৬, ৬-১ গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চীনা জুটি।

সব মিলিয়ে এককের ফাইনাল ঘিরে প্রতিযোগিতার উত্তেজনা এখন তুঙ্গে। আগামীকাল শনিবার বালক ও বালিকা এককের শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই আন্তর্জাতিক জুনিয়র টেনিস আসরের। শেষ দিনে কোর্টের লড়াইয়ে কারা চ্যাম্পিয়নের মুকুট পরবেন, এখন সেই অপেক্ষায় টেনিসপ্রেমীরা।

১

ফ্যামিলি ও কৃষক কার্ড মূল্যস্ফীতি-দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখবে: ড. তিতুমীর

২

বিএনপি ৫ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাবো : রাশেদ প্রধান

৩

রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে তারকারা

৪

বিগত ইন্টেরিম সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে : জামালপুরে মন্ত্রী মিল্লাত

৫

আন্তঃসার্ভিসেস সাইক্লিং: প্রথম দিনেই সেনাবাহিনীর দাপট

৬

বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম

৭

জঙ্গল সলিমপুরে উচ্ছেদের আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ সুপারের ব্যাখ্যা

৮

দিল্লিতে অভিজিৎ দীপকে ফের আটক

৯

রংপুরের নতুন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম

১০

বিয়ের আগের দিন হাসপাতালে বরের মৃত্যু

১১

শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল: কক্সবাজারে গানে গানে সাংস্কৃতিক কর্মীদের অনন্য প্রতিবাদ

১২

রাজনৈতিক ছত্রছায়ায় মেঘনা নদীতে বালু চুরি, গ্রেফতার-৩

১৩

‘নেতানিয়াহুকে বিশ্বাস করেন?’ ট্রাম্পের জবাব, ‘রাজনীতির জগতে কাউকেই বিশ্বাস করি না’

১৪

যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

১৫

তাইওয়ান বিপ্লবী নায়কের জয়ন্তী উপলক্ষে চীন আয়োজিত অনুষ্ঠান বর্জন করতে জনগণকে তাইওয়ানের আহ্বান

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত