খেলা

আন্তঃসার্ভিসেস সাইক্লিং: প্রথম দিনেই সেনাবাহিনীর দাপট

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

ঢাকার আর্মি স্টেডিয়ামে আজ শুরু হয়েছে ফিওনা লাক্সারি রিসোর্ট প্রথম আন্তঃসার্ভিসেস সাইক্লিং চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ জেল। পুরুষ ও নারী বিভাগের মোট ১৪টি ইভেন্টে শতাধিক সাইক্লিস্ট প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিযোগিতার প্রথম দিনে অনুষ্ঠিত হয় ছয়টি ইভেন্ট।

প্রথম দিনেই নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ছয়টি ইভেন্টের মধ্যে পাঁচটিতে প্রথম স্থান অর্জন করেছে দলটি। বাকি একটি ইভেন্টে শীর্ষস্থান দখল করেছে বিজিবি।

পুরুষদের ১০০০ মিটার টিম টাইম ট্রায়ালে সেনাবাহিনীর ফয়সল বিশ্বাস প্রথম এবং একই দলের আবদুল্লাহ আল নোমান দ্বিতীয় স্থান অর্জন করেন। এ ইভেন্টে আনসারের আবদুল্লাহ তৃতীয় হন। নারীদের ১০০০ মিটার টাইম ট্রায়ালে সেনাবাহিনীর গীতা রায় প্রথম এবং একই দলের উমাচিং মগিনি দ্বিতীয় স্থান লাভ করেন। বিজিবির নিশি খাতুন হন তৃতীয়।

পুরুষদের ৪০০০ মিটার ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়ালে বিজিবির সবুর হোসেন প্রথম স্থান অর্জন করে দিনের একমাত্র ইভেন্টে দলটির জন্য শীর্ষস্থান নিশ্চিত করেন। এ ইভেন্টে সেনাবাহিনীর হেলাল মিয়া দ্বিতীয় এবং একই দলের শরিফুল ইসলাম তৃতীয় হন।

নারীদের ২০০০ মিটার ইন্ডিভিজুয়াল পারসুট ট্রায়ালে সেনাবাহিনীর সুবর্ণা বর্মা প্রথম স্থান অর্জন করেন। বিজিবির নিশি খাতুন দ্বিতীয় এবং আনসারের রুমি খাতুন তৃতীয় হন।

পুরুষদের এলিমিনেশন রেসে সেনাবাহিনীর মো. শরিফুল ইসলাম প্রথম এবং একই দলের মো. জুয়েল রানা দ্বিতীয় স্থান অর্জন করেন। বিজিবির মো. সুমন রেজা তৃতীয় হন।

নারীদের এলিমিনেশন রেসেও সেনাবাহিনীর সাফল্য অব্যাহত থাকে। এ ইভেন্টে সেনাবাহিনীর সুবর্ণা বর্মা প্রথম এবং গীতা রায় দ্বিতীয় স্থান অর্জন করেন। আনসারের মেইপ্রু মারমা তৃতীয় হন।

১

ফ্যামিলি ও কৃষক কার্ড মূল্যস্ফীতি-দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখবে: ড. তিতুমীর

২

বিএনপি ৫ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাবো : রাশেদ প্রধান

৩

রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে তারকারা

৪

বিগত ইন্টেরিম সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে : জামালপুরে মন্ত্রী মিল্লাত

৫

আন্তঃসার্ভিসেস সাইক্লিং: প্রথম দিনেই সেনাবাহিনীর দাপট

৬

বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম

৭

জঙ্গল সলিমপুরে উচ্ছেদের আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ সুপারের ব্যাখ্যা

৮

দিল্লিতে অভিজিৎ দীপকে ফের আটক

৯

রংপুরের নতুন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম

১০

বিয়ের আগের দিন হাসপাতালে বরের মৃত্যু

১১

শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল: কক্সবাজারে গানে গানে সাংস্কৃতিক কর্মীদের অনন্য প্রতিবাদ

১২

রাজনৈতিক ছত্রছায়ায় মেঘনা নদীতে বালু চুরি, গ্রেফতার-৩

১৩

‘নেতানিয়াহুকে বিশ্বাস করেন?’ ট্রাম্পের জবাব, ‘রাজনীতির জগতে কাউকেই বিশ্বাস করি না’

১৪

যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

১৫

তাইওয়ান বিপ্লবী নায়কের জয়ন্তী উপলক্ষে চীন আয়োজিত অনুষ্ঠান বর্জন করতে জনগণকে তাইওয়ানের আহ্বান

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত