শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল: কক্সবাজারে গানে গানে সাংস্কৃতিক কর্মীদের অনন্য প্রতিবাদ

কক্সবাজার প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১০
 ছবি:

​সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার ধারক-বাহক সমুদ্রনগরী কক্সবাজারে উদযাপিত হলো এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিবাদ। 

 

 ১৬ই অক্টোবর (শুক্রবার) বিকেল ৪টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ শিরোনামে এই গণ-সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। কক্সবাজারের সর্বস্তরের সংস্কৃতিপ্রেমী ও সাংস্কৃতিক কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহীদ মিনার এলাকা সুরের মূর্ছনা ও প্রতিবাদের উত্তাপে মুখরিত হয়ে ওঠে।

​জাতীয় সংগীতের অমর সুরের মধ্য দিয়ে মূল আয়োজনের শুভ সূচনা ঘটে। এরপরই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গানগুলো একযোগে শতকণ্ঠে ভেসে আসে। অংশগ্রহণকারী শিল্পীদের সমবেত কণ্ঠে রবীন্দ্র-নজরুলের দ্রোহ, প্রেম ও সাম্যের সুর এক অনন্য মাত্রা যোগ করে।

 

সংস্কৃতিক সংগঠক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ বলেন, দেশের চলমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অপসংস্কৃতি, ধর্মান্ধতা এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে এটি এক সুরের প্রতিবাদ। বাংলা সাহিত্যের দুই মহান ব্যক্তিত্বের চেতনার আলো তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজে অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক মেলবন্ধন সুদৃঢ় করাই এই প্রতিবাদের প্রধান লক্ষ্য।

 

​অনুষ্ঠানে কক্সবাজারের প্রবীণ ও নবীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সাধারণ জনগণের ঢল নামে। শহীদ মিনার প্রাঙ্গণ যেন রূপ নেয় সাংস্কৃতিক আন্দোলনের এক উত্তাল মঞ্চে।

শিল্পীরা জানান, রবীন্দ্র-নজরুল কেবল গান বা কবিতার নাম নয়, তাঁরা আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা। তাঁদের শিল্প-চেতনাকে অস্ত্র করেই যেকোনো অপশক্তির বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

১

বিএনপি ৫ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাবো : রাশেদ প্রধান

২

রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে তারকারা

৩

বিগত ইন্টেরিম সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে : জামালপুরে মন্ত্রী মিল্লাত

৪

আন্তঃসার্ভিসেস সাইক্লিং: প্রথম দিনেই সেনাবাহিনীর দাপট

৫

বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম

৬

জঙ্গল সলিমপুরে উচ্ছেদের আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ সুপারের ব্যাখ্যা

৭

দিল্লিতে অভিজিৎ দীপকে ফের আটক

৮

রংপুরের নতুন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম

৯

বিয়ের আগের দিন হাসপাতালে বরের মৃত্যু

১০

শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল: কক্সবাজারে গানে গানে সাংস্কৃতিক কর্মীদের অনন্য প্রতিবাদ

১১

রাজনৈতিক ছত্রছায়ায় মেঘনা নদীতে বালু চুরি, গ্রেফতার-৩

১২

‘নেতানিয়াহুকে বিশ্বাস করেন?’ ট্রাম্পের জবাব, ‘রাজনীতির জগতে কাউকেই বিশ্বাস করি না’

১৩

যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

১৪

তাইওয়ান বিপ্লবী নায়কের জয়ন্তী উপলক্ষে চীন আয়োজিত অনুষ্ঠান বর্জন করতে জনগণকে তাইওয়ানের আহ্বান

১৫

‘সারের ডিলারশিপ না দেন, বিষের দেন; ত্যাগী কর্মীরা মরে যাক’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত