গঙ্গা পানি বণ্টন চুক্তি শেষ হচ্ছে ডিসেম্বরে

কারিগরি পর্যায়ে গঙ্গা পানি চুক্তি নিয়ে বৈঠক অব্যাহত: জয়সওয়াল

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৩:১০
 ছবি:

মেয়াদ শেষ হতে যাওয়া ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কারিগরি পর্যায়ের বৈঠক অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, গঙ্গাসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টনসংক্রান্ত বিষয় দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) কাঠামোর মধ্যেই আলোচনা করা হবে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়নের পরিবর্তে বাংলাদেশ নতুন চুক্তি চায়—সম্প্রতি পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানির এমন বক্তব্যের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, দুই দেশের যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টনসংক্রান্ত বিষয় সেখানে আলোচনা করা হবে। একই সঙ্গে গঙ্গা চুক্তি নিয়েও কারিগরি পর্যায়ের বৈঠক চলমান রয়েছে।

বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী গত ২৪ সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে বলেছিলেন, ঢাকা পুরোনো চুক্তি শুধু নবায়ন না করে গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে নতুন চুক্তি করতে চায়। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ রাখার পাশাপাশি বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও বলেছিলেন, গঙ্গা পানি বণ্টন চুক্তির গুরুত্ব বিবেচনায় নিয়ে ভারত সিদ্ধান্ত নেবে বলে বাংলাদেশ আশা করে। তিনি জানিয়েছিলেন, দুই দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং সব আলোচনা প্রকাশ্যে আসে না।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারত গঙ্গার পানি বণ্টন নিয়ে ৩০ বছরের চুক্তি সই করে। চুক্তিটি প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কায় গঙ্গার প্রবাহের ভিত্তিতে পানি বণ্টনের কাঠামো নির্ধারণ করে। বাংলাদেশ সরকারের যৌথ নদী কমিশনের তথ্য অনুযায়ী, চুক্তিটি ২০২৬ সালে শেষ হওয়ার কথা।

চুক্তির আওতায় ফারাক্কায় গঙ্গার পানির প্রবাহ নির্দিষ্ট মাত্রা অনুযায়ী দুই দেশের মধ্যে ভাগ করা হয়। প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ ৫০ শতাংশ করে পানি পায়। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি ভারত পায়। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেকের বেশি হলে ভারত ৪০ হাজার কিউসেক পায় এবং অবশিষ্ট পানি বাংলাদেশের জন্য নির্ধারিত হয়।

এ ছাড়া প্রতিবছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি ১০ দিনের পর্যায়ে পালাক্রমে দুই দেশের জন্য ৩৫ হাজার কিউসেক পানির নিশ্চয়তার বিধান রয়েছে। চুক্তির এই পানি বণ্টন ব্যবস্থা মূলত শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টের প্রবাহের ওপর ভিত্তি করে কার্যকর হয়।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার বছরেই এর ভবিষ্যৎ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা জোরদার হয়েছে। ২০২৬ সালের শুরুতে দুই দেশ গঙ্গা ও পদ্মার বিভিন্ন পয়েন্টে যৌথভাবে পানির প্রবাহ পরিমাপও শুরু করে। চুক্তি অনুযায়ী ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারিত পয়েন্টে প্রতি ১০ দিন পরপর পানি পরিমাপ করা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজসহ দেশের দীর্ঘমেয়াদি পানির চাহিদা ও স্বার্থ বিবেচনার কথা বলা হলেও ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন চুক্তির কাঠামো বা শর্ত নিয়ে কোনো বিস্তারিত অবস্থান প্রকাশ করা হয়নি। ভারতের বক্তব্যে যৌথ নদী কমিশন ও বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়টিই গুরুত্ব পেয়েছে।

এদিকে ব্রিফিংয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ঢাকা সফর নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন সম্পর্কেও জয়সওয়ালের কাছে জানতে চাওয়া হয়। এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই বলে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে পরবর্তী ব্যবস্থা নির্ধারণের জন্য দুই দেশের কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে। তবে চুক্তিটি নবায়ন হবে, নাকি নতুন কোনো কাঠামোয় পানি বণ্টনের ব্যবস্থা করা হবে—এ বিষয়ে এখনো দুই দেশের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা আসেনি।

১

রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ, ‘তদন্ত হোক’ বলার পর পদত্যাগ করলেন মিষ্টি

৩

অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল

৪

নতুন কোনো যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

৬

সংবিধান অনুযায়ী এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির সদস্য পদ শূন্য হবে

৭

সংরক্ষিত সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ

৮

বিশ্বায়নের এযুগে সফলভাবে টিকে থাকতে প্রয়োজন বৈজ্ঞানিক সাক্ষরতা

৯

অটোরিকশায় চড়ে শুটিংয়ে হাজির রজনীকান্ত, কিন্তু কেন?

১০

সোহরাওয়ার্দীতে আত্মসমর্পণের স্থানে ফোয়ারা নির্মাণের খবর অস্বীকার মুক্তিযুদ্ধ মন্ত্রীর

১১

দলের নাম ব্যবহার করে অপরাধ, বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

১২

২০ মাস পর ওয়ানডে দলে ফিরলেন মুর্শিদা, দিশা-দিলারাও

১৩

ঢাবির হলে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম

১৪

জুলাই অভ্যুত্থানবিরোধী অবস্থানের অভিযোগে ঢাবি শিক্ষক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

১৫

নির্বাচন কমিশন ইস্যুতে উত্তপ্ত ভারত, দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ইন্ডিয়া জোটের

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত