বিনোদন

অটোরিকশায় চড়ে শুটিংয়ে হাজির রজনীকান্ত, কিন্তু কেন?

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১২:১০
 ছবি:

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তকে ঘিরে ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে এবার তাঁর শুটিং সেটে পৌঁছানোর ধরনই তৈরি করেছে আলাদা কৌতূহল। বিলাসবহুল গাড়ির পরিবর্তে অটোরিকশায় চড়ে শুটিংয়ে হাজির হয়েছেন ভারতের এই কিংবদন্তি অভিনেতা। মাইসোরে অটোরিকশা থেকে নেমে ভক্তদের দিকে হাত নাড়ার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বর্তমানে মাইসোরে ‘ধর্মন’ সিনেমার শুটিং করছেন রজনীকান্ত। সেখানেই অটোরিকশায় করে সেটে পৌঁছান তিনি। গাড়ি থেকে নেমে উপস্থিত ভক্তদের দিকে হাত নাড়েন অভিনেতা। ঘটনাটি ক্যামেরাবন্দি করেন সেখানে উপস্থিত কয়েকজন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।

রজনীকান্তের এমন সাধারণভাবে চলাফেরা অবশ্য ভক্তদের কাছে একেবারে নতুন নয়। দীর্ঘ ক্যারিয়ারে বিপুল জনপ্রিয়তা ও তারকাখ্যাতি অর্জন করলেও তাঁর সাদাসিধে জীবনযাপনের নানা ঘটনা বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। অটোরিকশায় শুটিং সেটে যাওয়ার ঘটনাকেও অনেকে তাঁর স্বভাবসুলভ সাধারণ জীবনযাপনের সঙ্গে মিলিয়ে দেখছেন। তবে ঠিক কী কারণে তিনি সেদিন অটোরিকশায় সেটে গিয়েছিলেন, সে বিষয়ে তাঁর পক্ষ থেকে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে রজনীকান্তের নতুন সিনেমা ‘ধর্মন’ নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। সিনেমাটিতে প্রথমবারের মতো পরিচালক অশ্বথ মারিমুথুর সঙ্গে কাজ করছেন তিনি। ছবিটি প্রযোজনা করছে কমল হাসানের রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল এবং টারমেরিক মিডিয়ার আর মহেন্দ্রন।

গত জুনে প্রকাশিত হয়েছিল ‘ধর্মন’-এ রজনীকান্তের চরিত্রের প্রথম ঝলক। প্রকাশিত পোস্টারে তাঁকে চিকিৎসকের বেশে দেখা যায়। চোখে ছিল তাঁর পরিচিত সানগ্লাস, হাতে রক্তমাখা সার্জিক্যাল স্ক্যালপেল। পেছনে দেখা যায় অপারেশন থিয়েটারের দৃশ্য। পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটির গল্প ও রজনীকান্তের চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

অটোরিকশায় চড়ে শুটিং সেটে হাজির হলেন এই কিংবদন্তি অভিনেতা। ছবি: সংগৃহীত

‘ধর্মন’-এ রজনীকান্তের সঙ্গে অভিনয় করছেন সিমরন বাগ্গা, রাশি খান্না ও যোগী বাবু। সিনেমাটির পরিচালনায় রয়েছেন অশ্বথ মারিমুথু। তবে ‘ধর্মন’ মুক্তির আগে রজনীকান্তকে দেখা যাবে আরেকটি বহুল প্রতীক্ষিত সিনেমায়। নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’-এ আবারও মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরছেন তিনি। সিনেমাটি আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

‘জেলার’-এর প্রথম কিস্তির সাফল্যের পর দ্বিতীয় পর্ব ঘিরেও দর্শকদের আগ্রহ রয়েছে। নতুন সিনেমায় রজনীকান্তের চরিত্র ও গল্পে কী পরিবর্তন থাকছে, তা নিয়ে এরই মধ্যে আলোচনা চলছে। এর মধ্যেই মাইসোরে অটোরিকশায় চড়ে শুটিংয়ে যাওয়ার ভিডিও নতুন করে আলোচনায় এনেছে অভিনেতাকে। পর্দায় তাঁর বিপুল তারকাখ্যাতির বিপরীতে শুটিং সেটে এমন সাদামাটা উপস্থিতিই ভক্তদের কাছে হয়ে উঠেছে বিশেষ মুহূর্ত।

১

কলকাতার রাজপথে ভিনিসিয়ুসদের দেখতে জনস্রোত

২

জয় দিয়ে মেসিবিহীন যুগ শুরু আর্জেন্টিনার

৩

সুবর্ণচরে তিন ফসলি জমিতে ইটভাটা, লাইসেন্স-ছাড়পত্রও নেই: গুঁড়িয়ে দিল প্রশাসন

৪

কুড়িগ্রামের রাজমাল্লীর হাটে ৮২ লাখ টাকার হাট উন্নয়ন, সুফল মিলছে না ক্রেতা-বিক্রেতার

৫

চীনের কাছে হেরে অলিম্পিকের স্বপ্ন শেষ বাংলাদেশের

৬

বাংলামোটরে মাথায় আঘাত, ফাঁকা গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ আটক ৪

৭

রোমাঞ্চকর জয়ে পর্তুগালের তিনে তিন, ক্লপের জার্মানির প্রথম জয়

৮

এক নজরে দেখে নিন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

৯

ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ: বেরোবিতে ৩ শিক্ষককে পদাবনতি

১০

আনসারের তিন আইন একীভূত করে হচ্ছে ‘আনসার বাহিনী আইন’: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া

১২

মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে আছাড় দিলেন সহপাঠীর অভিভাবক

১৩

নিজের বাড়িতে হামলার মামলা করে উল্টো সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে বৃদ্ধা

১৪

বগুড়ায় হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

১৫

আম্মারকে ‘বহিষ্কারের’ তথ্য এক বছর পর কেন প্রকাশ্যে আনল শিবির

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত