সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থানে আকস্মিক পরিদর্শন

হাসপাতালে নিজের কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে সাময়িক বরখাস্ত চিকিৎসক

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১০
 ছবি:

পরিচ্ছন্নতা উন্নয়নে দুই প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিলেন প্রধানমন্ত্রী 

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনে গিয়ে নিজের কক্ষে এক চিকিৎসককে ধূমপান করতে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও তাঁর নজরে আসে। এ ঘটনায় হাসপাতালের চেয়ারম্যানকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৯টা ১০ মিনিটে পরিদর্শন শুরু করে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা এবং একটি ফুটপাত ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সাড়ে চার ঘণ্টার কিছু বেশি সময়ে তিনি মোট ১৩টি স্থানে যান।

পরিদর্শনকালে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা, সেবার মান ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন তারেক রহমান। কোথাও অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন।

প্রধানমন্ত্রী প্রথমে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময়সীমা বেঁধে দেন তিনি। এরপর রাজউক উত্তরা মডেল কলেজ ও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যান।

পরিদর্শনের অংশ হিসেবে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার ও সরকারি বাংলা কলেজ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে যান তিনি।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনের সময় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাঁকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও তাঁর নজরে আসে। এরপর হাসপাতালের চেয়ারম্যানকে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশের পর রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরে নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যান তারেক রহমান। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

এ ছাড়া ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার ও আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আজিমপুরের আবাসিক এলাকার পরিচ্ছন্নতা উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময় দেন তিনি।

দিনের কর্মসূচির অংশ হিসেবে মিরপুর-১০ নম্বরে হকারমুক্ত ফুটপাতও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।

আকস্মিক পরিদর্শনের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তারেক রহমান। নাগরিক সেবা, জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।

১

‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’

২

রংপুরে আবাসিক হোটেলে মাদকসহ দুই পুলিশ সদস্য আটক

৩

সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার

৪

সোনারগাঁয়ে ৮ দিন ব্যাপী লালন কারুমেলা শুরু

৫

ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১০, আহত ১৫

৬

ইশরাকের অ্যাকশন সন্ত্রাসবাদকে প্রমোট করছে: ইসলামী আন্দোলন

৭

মাদক নির্মূলে পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

৮

‘পিস্তল নিয়ে মাদকবিরোধী অভিযান সন্ত্রাসবাদকে প্রমোট করছে’

৯

বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন

১০

ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন

১১

তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন

১২

ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন

১৩

সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৪

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

১৫

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখার আগুন নিয়ন্ত্রণে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত