৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১০
 ছবি:

আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া জেলা জামায়াত কার্যালয়সংলগ্ন হাজী শরীয়তুল্লাহ এতিমখানায় আজ শনিবার এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।

প্রেস ব্রিফিংয়ে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ৭ দফা দাবির বিস্তারিত তুলে ধরে বলেন, আমাদের এই আন্দোলন সরকার পতনের জন্য নয়, বরং জনগণের ন্যায্য দাবি আদায়ের জন্য। সরকার নির্বাচনের সময় জাতিকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

তিনি ৭ দফা দাবির উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরে বলেন-গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন ও নিশ্চিত করা; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট দূর করা; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ করা; দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন; প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব পর্যায়ে স্বজনপ্রীতি ও দলীয়করণ বন্ধ করা; এবং চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য চিরতরে বন্ধ করা।

তিনি আরো বলেন, আমাদের সাত দফা দাবির মধ্যে সরকারের পতনের কোনো দাবি নেই। আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং সরকার অবিলম্বে আমাদের দাবিগুলো মেনে নেবে। তবে দাবি মানা না হলে এই সাত দফা এক দফায় রূপ নিতে পারে।

যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন বলেন, ৭ দফা দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতৃত্বে ইতিমধ্যে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে। তৃতীয় দফায় আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।


তিনি জানান, এদিন প্রায় ১ হাজার গাড়ির বিশাল বহর নিয়ে সকাল ৮টায় লংমার্চ শুরু হবে। মাওয়া সড়ক হয়ে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ভাঙ্গা (ফরিদপুর), গোপালগঞ্জ ও ফকিরহাট (বাগেরহাট) হয়ে রূপসা সেতু দিয়ে খুলনায় পৌঁছাবে লংমার্চের বহর। এরপর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সমাপনী সমাবেশে যোগ দেবে বহরটি।


লংমার্চের যাত্রাপথের বিবরণ দিয়ে তিনি জানান, পথে শরীয়তপুরের জাজিরার নাওডোবায় (সকাল ৯টা), বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী মোড়ে (সকাল ১১টা), খুলনা মহানগরীর বাবরী চত্বরে (বেলা ১২টা ৩০ মিনিট) এবং ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে (দুপুর ২টা), যশোরের মুড়লীর মোড়ে (বিকেল ৩টা ৩০ মিনিট) ও ঝিনাইদহ বাস টার্মিনালে (বিকেল ৫টা) পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সমাপনী সমাবেশে যোগ দেবে লংমার্চের বহর। কুষ্টিয়ার এই সমাপনী কর্মসূচি লক্ষ মানুষের মহাসমুদ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

১

‘পিস্তল নিয়ে মাদকবিরোধী অভিযান সন্ত্রাসবাদকে প্রমোট করছে’

২

বিশ্বের সেরা ইয়ামাল, ব্যালন ডি’অরে নেইমারের সমর্থন

৩

ফিওনা সাইক্লিংয়ে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন

৪

তুর্কি এয়ারলাইনস গলফে হুমায়ুন চ্যাম্পিয়ন

৫

ওয়ার্ল্ড জুনিয়র টেনিসে বালকে লিকুল, বালিকায় জিমো চ্যাম্পিয়ন

৬

সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৭

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

৮

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখার আগুন নিয়ন্ত্রণে

৯

‘মাঠে থাকলে কী অবস্থা হবে, চিন্তা করে দেখো’, রাশেদের পোস্টের জবাবে খালিদুজ্জামানের হুঁশিয়ারি

১০

কার্তিকের শুরুতেই ঘন কুয়াশা, শীতের আগমনী বার্তা উত্তরে

১১

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে গ্রেপ্তার প্রায় ৪০

১২

নওগাঁয় গাঁজাসহ আটক হওয়া ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৩

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

১৪

পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুর

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত