মালয়ালম সিনেমা

২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯
 ছবি:

২৫ কোটি রুপিতে নির্মিত হয়েছিল সিনেমাটি। মুক্তি পায় ২১ আগস্ট। আর মুক্তির মাত্র ২৬ দিনেই গড়েছে ইতিহাস। ভেঙে দিয়েছে মালয়ালম সিনেমার সমস্ত রেকর্ড। বলা হচ্ছে, ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’ সিনেমার কথা। গিরিশ এ. ডি. নির্মিত সিনেমাটি এখন মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয়ের সিনেমা।

সর্বশেষ খবর অনুযায়ী, মুক্তির ২৬ দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৩১০ কোটি রুপিরও বেশি। দুদিন আগেই এটি মালয়ালম সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। এতদিন সেই রেকর্ড ছিল কল্যাণী প্রিয়দর্শিনী অভিনীত ‘লোকা চ্যাপ্টার ১ : চন্দ্রা’-এর দখলে। এটি আয় করেছে ৩০২ কোটি রুপি। এটি মুক্তি পেয়েছিল গত বছরের আগস্টে। মালয়ালম সিনেমায় বর্তমানে তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ আয়ের রেকর্ড রয়েছে ‘এল ২ : এম্পুরান’ (২৬৫ কোটি) ও ‘থুডারুম’ (২৩৪ কোটি)-এর দখলে।

‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর গল্প একটি অসম বয়সের প্রেম ঘিরে। অ্যাশলি আয়ারল্যান্ডে পড়াশোনা শেষে কেরালায় ফিরে আসে। পাশের বাড়ির বিয়ের আয়োজন দেখে তার মনে পুরোনো প্রেম জাস্টিনের কথা। দুই বছর আগে পরিবারের আর্থিক সংকটের কারণে নতুন এলাকায় আসার পর প্রতিবেশী জাস্টিনের সঙ্গে তার পরিচয় হয় এবং সংগীতের প্রতি দুজনের ভালোবাসা তাদের কাছাকাছি আনে।

বয়সের বড় ব্যবধান সত্ত্বেও অ্যাশলি ও জাস্টিন প্রেমে জড়িয়ে গোপনে সম্পর্ক শুরু করে, কিন্তু পরিবার ও সমাজের বিরোধিতায় সেই সম্পর্ক ভেঙে যায়। অ্যাশলিকে নিজের ভবিষ্যৎ ও পরিবারের কথা ভেবে বিদেশে চলে যেতে উৎসাহিত করে জাস্টিন; এর ফলে দুজন আলাদা হয়ে যায়।

অনেক দিন পর কেরালায় ফিরে জাস্টিনের ভাইয়ের বিয়েতে আবার তাদের দেখা হয়। দুজনেই বুঝতে পারে, কেউই আসলে একে অন্যকে ভুলতে পারেনি। শেষ পর্যন্ত কী হয় তাদের পরিণতি? সেটা জানা যাবে সিনেমার শেষে।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিভিন পলি ও মমিতা বাইজু। বিভিন্ন চরিত্রে আরো আছেন সংগীত প্রতাপ, শ্যাম মোহন, সুরেশ কৃষ্ণ, শ্রীন্দা, বিনয় ফোর্ট প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন খ্যাতিমান অভিনেতা ফাহাদ ফাসিল, দিলেশ পরথান ও স্যাম পুশকার।

মুক্তির পর থেকে প্রতিক্রিয়াও পাচ্ছে দারুণ। আইএমডিবিতে ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর রেটিং ৮ দশমিক ৩। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের রিভিউতেও দারুণ প্রশংসা দেখা গেছে।

কার্ডে বাড়ছে লেনদেন, পাঁচ বছরে প্রবৃদ্ধি ১০৮ শতাংশ

জাকির নায়েকের বাড়িতে আজহারী, বিদায়ের আগে পেলেন ‘কিসওয়াতুল কাবা’ আতর

শেখ হাসিনাকে ফেরাতে কী উদ্যোগ, জানতে চাইল সংসদীয় কমিটি

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর

সৌদির অনুরোধের পর ইরানকে হুতিদের থামাতে বলেছে বেইজিং

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

‘ব্যাচেলর পয়েন্ট’-এর পাভেলের ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে আলোচনা

দীঘিকে এড়িয়ে গেলেন তথ্যমন্ত্রী, জয় বললেন—পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ

হকির আরেকটি বিশ্বকাপে বাংলাদেশ

১০

চরিত্রের ভেতর দিয়ে মানুষের জীবন অনুভব করতে চান রুনা খান

১১

চীনের নতুন জলপথে বদলে যাচ্ছে বঙ্গোপসাগরের সংযোগ-মানচিত্র

১২

ঋতুপর্ণাদের ফিরিয়েও হাফডজন গোলে হার বাংলাদেশের

১৩

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৪

ওসির অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় পুলিশের তদন্ত কমিটি, জিজ্ঞাসাবাদ

১৫

২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত