দেয়ালে রবীন্দ্রনাথের ছবি, ‘অসাধারণ ধান্দার’ শঙ্কায় ফারুকী

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১০:১০
 ছবি:

সম্প্রতি শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি কালি দিয়ে মোছার চেষ্টার ঘটনায় ‘অসাধারণ ধান্দার’ আশঙ্কা করছেন বিগত অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ শঙ্কার কথা লিখেছেন।

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘আমাদের আজাইরা আলাপে ব্যস্ত রাইখা আড়ালের কেউ কোনো কলকাঠি নাড়ার কাজে ব্যস্ত এসব দিকে একটু চোখ টোখ রাইখেন। গত কয়েক সপ্তাহে প্রাক্তন সেনা কর্মকর্তাসহ সীমান্তে এবং দেশের ভিতরে বেশ কয়েকটা গ্রেপ্তারের ঘটনা বিশ্লেষণ করলে অনেক কিছুই অনুমান করতে পারবেন। এই রকম অবস্থায় দক্ষিণ সিটি করপোরেশনকে দিয়া কে বা কারা এই অদরকারি কাজটা করাইছে সেটা খুঁজে দেখেন।’

তিনি লেখেন, ‘রবীন্দ্রনাথকে বাংলাদেশে সরকারিভাবেই সেলিব্রেট করা হয়। ঐটা কেউ আটকাইতে গেছে বইলা আমরা শুনি নাই। কিন্তু এই শিল্পকলার দেয়ালের ক্ষেত্রে ঢাকা সিটি করপোরেশনকে দিয়া রবীন্দ্রনাথ ছাড়াও বাকি দুজনকে হঠাৎ করে যে ঢোকানো হইলো সেটাতো আমাদের এখানে রেগুলার বা সাধারণ ঘটনা না। মানে এই অ-সাধারণ ঘটনাটা কার মাথা থেকে আসছে এটা খোঁজ নিলেই বুঝবেন তাদের ধান্দাটা কী? কে কাকে দিয়া এই অপ্রয়োজনীয় এবং অ-সাধারণ কাজটা করাইলো সরকারের গোয়েন্দা সংস্থাগুলি আশা করি এই বিষয়ে খোঁজখবর নিবে।’

তিনি আরও লেখেন, ‘ঐদিকে যারা ছবিতে কালি দেওয়ার মতো ফালতু বিপ্লবে ব‍্যস্ত তাদের কথা আর কিইবা বলবো! যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হলো সময় আসছে সরকারের সংস্থাগুলির বোঝার যে কে কোথায় কোনো চাল চালতেছে। এগুলার মূল উদ্দেশ্য ফোকাস অন্য দিকে নেওয়া এবং আমাদের অন‍্য আলাপে ব‍্যস্ত রাখা।’

নতুন বাংলাদেশ গঠন নিয়ে তিনি লিখেছেন, ‘আমাদের এখন প্রসঙ্গ একটাই- বাংলাদেশ। বাংলাদেশ পুনর্গঠন! রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক- সব ভাবে। এবং আলাপের প্রসঙ্গ একটাই কী কী ভাবে ফ‍্যাসিবাদি শক্তি আমাদের এই ক্ষেত্রগুলোকে ধ্বংস করছে এবং কীভাবে সেখান থেকে বের হয়ে আসা যায়।’

বিষয়:

ফারুকী
১

জামালপুরে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার আটক ৪

২

সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে বিস্তর অভিযোগ স্ত্রীর

৩

ইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার

৪

ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করবে সরকার

৫

দেয়ালে রবীন্দ্রনাথের ছবি, ‘অসাধারণ ধান্দার’ শঙ্কায় ফারুকী

৬

দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ

৭

‘লোকটা চুয়েটের ভিসি নাকি ছাত্রদলের সভাপতি’-প্রশ্ন সারজিসের

৮

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পুলিশি হেফাজতে, পেশোয়ারে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ

৯

‘গৃহবন্দি’ ধ্রুব রাঠি, বাড়ির বাইরে ৫০ পুলিশ মোতায়েন

১০

আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, দুই আওয়ামী লীগ: রুমিন ফারহানা

১১

আয়াসসহ ৪ জনের বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহারের দাবি জামায়াতের

১২

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ৪৮ জন

১৩

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

১৪

‘উই ওয়ান্ট জাস্টিস’, সিইসির পদত্যাগ চেয়ে বললেন মমতা

১৫

রংপুর অঞ্চলে বাণিজ্যিকভাবে কলা চাষ, সংরক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত কৃষক

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত