গাঁজাসহ ছাত্রদল নেতা আটক, এক দিনের কারাদণ্ড

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১০
 ছবি:

নওগাঁর আত্রাইয়ে মাদকদ্রব্যসহ আটক শাকিল হোসেন নামে এক ছাত্রদল নেতাকে এক দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আরও দুজনকে একই মেয়াদে সাজা দেওয়া হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ছাত্রদল নেতা শাকিল হোসেন উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে এবং আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। দণ্ডপ্রাপ্ত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

এদিকে মাদকদ্রব্যসহ আটক হওয়ার পর প্রচলিত আইনে নিয়মিত মামলা না দিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজা হওয়ায় স্থানীয়দের মনে নানা প্রশ্ন দেখা দেয়। অভিযোগ উঠে, ছাত্রদল নেতা হওয়ায় একদিনের সাজা দেওয়া হয়েছে।

বিভিন্ন সূত্র জানায়, নওগাঁ মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার দুপুরের দিকে আত্রাই উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্রিজ এলাকায় তিনজনের কাছে গাঁজা পাওয়া যায় এবং তাদেরকে আটক করা হয়। পরে সন্ধ্যার দিকে তাদের তিনজনকেই একদিন করে কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন দোহা  বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে নওগাঁ জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম  বলেন, ‘অভিযান চালিয়ে তিনজনকে ধরা হয়েছিল। তাদের কাছে গাঁজা পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে একদিন করে কারাদণ্ড দিয়েছেন।’

বিষয়:

ছাত্রদল
১

রংপুরে জলাশয় থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

২

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

৩

গাইবান্ধায় জামায়াত নেতার পদত্যাগ

৪

গাঁজাসহ ছাত্রদল নেতা আটক, এক দিনের কারাদণ্ড

৫

রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, পদ হারালেন ছাত্রদল নেতা

৬

বরিশালে পুলিশি বাধায় জাপার মিছিল পণ্ড, হেফাজতে প্রেসিডিয়াম সদস্য

৭

বস্তাবন্দী ভিডিও পাঠিয়ে তিন দিন ধরে নিখোঁজ তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

৮

থাইল্যান্ডে ৫ মিনিটেই হারানো ফোন ফিরে পেলেন বাংলাদেশি সাংবাদিক

৯

টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে

১০

বৃথা গেল শারমিন-স্বর্ণার ফিফটি, হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

১১

এত শক্তিশালী হয়েও হুতিদের ঠেকাতে পারছে না সৌদি আরব, কেন?

১২

হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে সরকার-বিরোধীদল সম্মিলিতভাবে কাজ করবে: জামায়াত আমির

১৩

‘রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিন’, সারজিস-পাটওয়ারীকে ফারুকের পাল্টা জবাব

১৪

কেউ একজন হুতিদের বুঝিয়ে বলুক মধ্যবর্তী নির্বাচন আমি প্রার্থী হচ্ছি না: ট্রাম্প

১৫

চাকরির প্রলোভনে রাশিয়ায় পাঠিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথমদিনেই ১৭ বাংলাদেশির মৃত্যু

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত