খেলা

বৃথা গেল শারমিন-স্বর্ণার ফিফটি, হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সফর করে চমকে দেওয়ার প্রত্যাশা থাকলেও তেমন কিছুই করতে পারেনি বাংলাদেশ। ব্যক্তিগত নৈপূণ্য ছাড়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রত্যাশিত ফলই এসেছে।  িপ্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেভাগেই নিশ্চিত করেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। বুধবার সিরিজের শেষ ওয়ানডেতেও বিশাল জয় পেয়েছে তারা। ব্রিসবেনে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। 

এ ম্যাচেও আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ১৭২ রানের বেশি করতে পারেনি। জবাবে ২২.৪ ওভারে লক্ষ্য ছুঁয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। ব্যাটিংয়ে বাংলাদেশের আজও উন্নতি হয়নি। সিরিজের প্রথম ওয়ানডেতে করেছিল ১৬৬ রান। দ্বিতীয় ওয়ানডেতে করে ২২০ রান। আজকের রান ১৭২।  অন্যদিকে অস্ট্রেলিয়া জয়ের ব্যবধান বড় করেছে। প্রথম ওয়ানডে ৭, দ্বিতীয় ওয়ানডে ৯ ও তৃতীয় ওয়ানডে জিতল ৮ উইকেট। 

শেষ ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন স্বর্ণা আক্তার। ৭১ বলে ৪ চারে ইনিংসটি সাজান স্বর্ণা। এছাড়া ৫০ ছুঁয়েছেন শারমীন আক্তার। ৯৩ বলে ৮ চারে শারমীন ইনিংসটি গড়েন। এছাড়া বিশের ঘর পেরোতে পারেননি আর কেউ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোবহানা মোস্তারি ২৪ বলে করেন ৯ রান। অধিনায়ক নিগার সুলতানা জোত্যি ১৪ বলে করেন মাত্র ৩ রান। বাকিরাও ছিলেন নিষ্প্রভ। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ১৬ রানে ৪ উইকেট নেন মেগান স্কাট। ১০ ওভারে ৫টি মেডেন করেন তিনি। ২টি করে উইকেট আছে অ্যাশলিয়ে গার্ডনারের ও অনাবেল সাদারল্যান্ডের। 

লক্ষ্য তাড়ায় ৩৮ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। সুলতানা খাতুন ফেরান ১১ রান করা জর্জি ভোলকে। পেসার দিশা বিশ্বাস উপছে ফেলেন বেথ মুনির। অভিষিক্ত দিশার এটাই ছিল প্রথম আন্তর্জাতিক উইকেট। তৃতীয় উইকেটে এলিসে পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ডের ১৩৭ রানের জুটিতে অস্ট্রেলিয়া সহজেই জয় পায়। ৬৪ বলে ৮ চারে ৬৫ রান করেন পেরি। সাদারল্যান্ড ৫২ বলে করেন ৭৪ রান। 

১৬ রানে ৪ উইকেট নিয়ে মেগান স্কাট ছিলেন দিনের সেরা ক্রিকেটার। সিরিজ সেরাও হয়েছেন তিনি। ৩ ম্যাচে পেয়েছেন ১০ উইকেট।

১

রংপুরে জলাশয় থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

২

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

৩

গাইবান্ধায় জামায়াত নেতার পদত্যাগ

৪

গাঁজাসহ ছাত্রদল নেতা আটক, এক দিনের কারাদণ্ড

৫

রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, পদ হারালেন ছাত্রদল নেতা

৬

বরিশালে পুলিশি বাধায় জাপার মিছিল পণ্ড, হেফাজতে প্রেসিডিয়াম সদস্য

৭

বস্তাবন্দী ভিডিও পাঠিয়ে তিন দিন ধরে নিখোঁজ তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

৮

থাইল্যান্ডে ৫ মিনিটেই হারানো ফোন ফিরে পেলেন বাংলাদেশি সাংবাদিক

৯

টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে

১০

বৃথা গেল শারমিন-স্বর্ণার ফিফটি, হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

১১

এত শক্তিশালী হয়েও হুতিদের ঠেকাতে পারছে না সৌদি আরব, কেন?

১২

হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে সরকার-বিরোধীদল সম্মিলিতভাবে কাজ করবে: জামায়াত আমির

১৩

‘রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিন’, সারজিস-পাটওয়ারীকে ফারুকের পাল্টা জবাব

১৪

কেউ একজন হুতিদের বুঝিয়ে বলুক মধ্যবর্তী নির্বাচন আমি প্রার্থী হচ্ছি না: ট্রাম্প

১৫

চাকরির প্রলোভনে রাশিয়ায় পাঠিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথমদিনেই ১৭ বাংলাদেশির মৃত্যু

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত