ফেসবুক পোস্টে সারজিসের শিক্ষাজীবন নিয়ে প্রশ্ন, পাটওয়ারীকে নিয়েও কটাক্ষ

‘রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিন’, সারজিস-পাটওয়ারীকে ফারুকের পাল্টা জবাব

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

বিদ্যুৎ বিভাগের নিয়ন্ত্রণাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) পরিচালনা পর্ষদের পরিচালক পদে গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. ফারুক হাসানের নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। তাঁর নিয়োগ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা বক্তব্য দিয়েছেন ফারুক হাসান। পৃথক ফেসবুক পোস্টে তিনি সারজিসের শিক্ষাজীবন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়েও কটাক্ষ করেন।

নিজের ফেসবুক প্রোফাইল থেকে করা এক পোস্টে সারজিস আলমের উদ্দেশ্যে ফারুক হাসান লিখেছেন, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাবেক ছাত্রলীগ নেতা সারজিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি-না তা যথেষ্ট সন্দেহ রয়েছে! একটি প্রতিষ্ঠানের বোর্ড অব ডাইরেক্টরেসের পরিচালক যারা থাকেন তারা সরকারের গ্রেড ভুক্ত কোনো আমলা না। এটা বোঝার কিংবা জানার জন্য পিএইচডি করার প্রয়োজন নেই, এটা জেনারেল নলেজের মধ্যে পড়ে।

তিনি আরও লেখেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হয়ে এবং একটি পার্টির গুরুত্বপূর্ণ চেয়ারে থেকে এই সাধারণ জ্ঞান যদি না থাকে, তাহলে বলতে বাধ্য হচ্ছি সারজিস কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল?

ফারুক হাসান লিখেছেন, কারণ, বিগত সময়ে ছাত্রলীগের ব্যানারে পরীক্ষা ছাড়াই অবৈধ উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকেই প্রবেশ করেছে। বলা তো যায়না সাবেক ছাত্রলীগ নেতা সারজিস আলমোও সে পথ অনুসরণ করেছিল কি-না! ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত সারজিসের ভর্তির পরীক্ষার সময়কার কাগজপত্র পুন: যাচাই করে দেখা।

পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, আর সারজিসের প্রতি পরামর্শ, আপাতত রাজনীতি থেকে ইস্তফা দিয়ে পড়াশোনা করো, ভবিষ্যতে কাজে লাগবে।

এ দিকে অপর এক ফেসবুক পোস্টে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে ফারুক হাসান লিখেছেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিশু শাখা জাতীয় নাগরিক পার্টির গালিগালাজ বিষয়ক সম্পাদক নাসিরুদ্দিন পাটওয়ারী সম্পর্কে আমাদের সবার প্রিয় শহীদ ওসমান হাদী বলে গেছেন যে এরা হলো জুলাই গণঅভ্যুত্থান বিক্রিকারী গাদ্দার। আর এই গাদ্দারদের জনগণ যাতে ক্ষমা না করে।

১

গাইবান্ধায় জামায়াত নেতার পদত্যাগ

২

গাঁজাসহ ছাত্রদল নেতা আটক, এক দিনের কারাদণ্ড

৩

রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, পদ হারালেন ছাত্রদল নেতা

৪

বরিশালে পুলিশি বাধায় জাপার মিছিল পণ্ড, হেফাজতে প্রেসিডিয়াম সদস্য

৫

বস্তাবন্দী ভিডিও পাঠিয়ে তিন দিন ধরে নিখোঁজ তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

৬

থাইল্যান্ডে ৫ মিনিটেই হারানো ফোন ফিরে পেলেন বাংলাদেশি সাংবাদিক

৭

টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে

৮

বৃথা গেল শারমিন-স্বর্ণার ফিফটি, হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

৯

এত শক্তিশালী হয়েও হুতিদের ঠেকাতে পারছে না সৌদি আরব, কেন?

১০

হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে সরকার-বিরোধীদল সম্মিলিতভাবে কাজ করবে: জামায়াত আমির

১১

‘রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিন’, সারজিস-পাটওয়ারীকে ফারুকের পাল্টা জবাব

১২

কেউ একজন হুতিদের বুঝিয়ে বলুক মধ্যবর্তী নির্বাচন আমি প্রার্থী হচ্ছি না: ট্রাম্প

১৩

চাকরির প্রলোভনে রাশিয়ায় পাঠিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথমদিনেই ১৭ বাংলাদেশির মৃত্যু

১৪

বাংলাদেশে ‘ইতেহাদুলউম্মাহ’ নামে নতুন জঙ্গি দল গঠনের পরিকল্পনা, সতর্ক সরকার

১৫

সাজেক পর্যটনকেন্দ্র দ্রুত খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত