ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৯:১০
 ছবি:

ফেনী শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে শহরের সহদেবপুর এলাকায় পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে আজ সকালে শহরতলির কালিপাল দশমীঘাট-সংলগ্ন এলাকায় ফেনী সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. হেলাল তুহিন (১৯), এনায়েত হোসেন (২০), মো. হাসান (১৯), মো. ইব্রাহিম (২১), শাহাদাত হোসেন (১৯), মো. ইমাম হোসেন (১৯), রাকিবুল ইসলাম (২০), তারেক হোসেন (২২), শাহাদাত হোসেন (১৯) ও ১৭ বছরের চার কিশোর। পুলিশ জানায়, তারা সবাই ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের নেতৃত্বে ২৫-৩০ জন তরুণ মিছিলে অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি কালিপাল এলাকার সড়কের একাংশ প্রদক্ষিণ করে ব্যানার গুটিয়ে চলে যায়।

দুপুরের দিকে মিছিলের ৪২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে একদল তরুণ সড়কে মিছিল করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে ছাত্রলীগের পতাকা ছিল। অনেকের মাথায় হলুদ ক্যাপ ও মুখে কালো মাস্ক দেখা যায়।

ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল বলেন, ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

১

ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩

২

দুর্নীতি বন্ধ করতে স্পিকারকে রেজিস্টার চালুর প্রস্তাব দিলেন তাসনিম জারা

৩

চার দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন মামুনুল হক

৪

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ৫ মাসে সর্বোচ্চ

৫

এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

৬

এবার পার্বত্য রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা

৭

বিএনপি নেতার ছেলের বউয়ের বিরুদ্ধে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগ

৮

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি

৯

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ

১০

অসুস্থ স্থানীয় সরকার মন্ত্রী ও ভূমি মন্ত্রী দেখতে হাসপাতালে গেলেন রিজভী

১১

‘আ.লীগের সঙ্গে ৯৬’র মতো আবারও বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত’

১২

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন

১৩

উত্তরাঞ্চলে আগাম জাতের আমন ধানে কৃষকের মুখে হাসি

১৪

সুন্দরগঞ্জের বেলকা উপস্বাস্থ্যকেন্দ্রটি নিজেই অসুস্থ, চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত

১৫

দেড় মিনিটের বক্তব্যে ২৫ বার ‘স্যার’, আলোচনায় ইউএনও তানজিলা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত