রাণীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মুদি দোকানি আটক

নওগাঁ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯
 ছবি:

নওগাঁর রাণীনগরে দোকান থেকে খাবার কিনতে গিয়ে নয় বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোজাম্মেল হক মজা (৭০) নামে এক মুদি দোকানিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পারইল বাজারে এ ঘটনা ঘটে। আটক মোজাম্মেল হক মজা পারইল হাটখোলাপাড়া গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে। স্থানীয় লোকজন তাকে আটক করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী পারইল এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে। প্রতিদিনের মতো সোমবার সকালেও সে স্কুলে যায়। বেলা ১১টার দিকে স্কুলের পাশের মোজাম্মেল হক মজার দোকান থেকে খাবার কিনতে যায় সে।

অভিযোগ, এ সময় দোকানি শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং মোজাম্মেল হক মজাকে আটক করেন। পরে স্থানীয় লোকজন তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ব্যবসায়ী মোজাম্মেল হক মজাকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ধর্ষণচেষ্টা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নাগরিক পার্টির

ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন, সিটি নির্বাচনের প্রস্তুতির ইঙ্গিত

আপা আসার আগেই তোকে মেরে ফেলব’—হুমকি দিয়ে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

চলতি সপ্তাহেই শেষ ডাকসুর মেয়াদ, পরের নির্বাচন কবে?

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

জামিনে মুক্তি পাওয়া ওয়ার্ড বিএনপির সভাপতিকে গুলি করে হত্যা

সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: এবার সাড়া মিলবে তো?

দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের ওপর হামলা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১

১০

গাজী নজরুলকে কমিটিতে রাখা নিয়ে সংসদে সরকারি-বিরোধী দলের তর্ক

১১

রাণীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মুদি দোকানি আটক

১২

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

১৩

ভূমিহীন সেলিম মিয়ার ‘ভূমি গবেষণাগার ও তথ্য ভাণ্ডার’

১৪

‘দেশবাসী তৈরি হও’ স্লোগানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের মিছিলের ভিডিও ভাইরাল

১৫

দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত