উখিয়ায় সাগরপাড় থেকে তিনটি মরদেহ উদ্ধার

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯
 ছবি:

কক্সবাজারের উখিয়ায় সাগরপাড় থেকে এক দিনে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে পৌনে ৩টার মধ্যে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া ও মনখালী এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন।

উখিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদারবুনিয়া নৌকার ঘাট থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে সাগরপাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে ফোন করে মরদেহ পড়ে থাকার বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।


এরপর বিকেল পৌনে ৩টার দিকে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী এলাকায় সাগরপাড় থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। ওই দুটিরও সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া তিনজনের কারও পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। গত ২১ সেপ্টেম্বর টেকনাফ সাগরে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় কোস্টগার্ড ১৭ জনকে জীবিত উদ্ধার করে। তবে কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, সাগরপাড় থেকে উদ্ধার হওয়া তিনটি মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ‘টেকনাফে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের কেউ এসব মরদেহের মধ্যে আছেন কি না, তা যাচাই করা হচ্ছে। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে।’

ওসি আরও বলেন, মরদেহগুলোর পরিচয় শনাক্তের পাশাপাশি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন বাড়ালে অন্যায় হবে: জামায়াতের আমির

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

জামায়াত মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: রাশেদ খান

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে

রংপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

প্রিপেইড মিটার বাতিল ও অপসারণের দাবিতে রংপুরে নেসকো কার্যালয় ঘেরাও

রংপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা মামলায় ৫ অভিযুক্ত গ্রেফতার

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

১০

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

১১

১ কোটি দক্ষ জনশক্তি বিদেশ পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

১২

ছাত্রদলকে ‘কুত্তার মতো পেটানোর’ হুমকি শিবির নেতার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ সনদ বাতিল

১৪

উখিয়ায় সাগরপাড় থেকে তিনটি মরদেহ উদ্ধার

১৫

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত