আন্তর্জাতিক পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে আজ ২৭ সেপ্টেম্বর (রোববার) পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘর ক্যাম্পাসে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক উদ্ধারকৃত প্রত্নবস্তুর এক বিশেষ উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি প্রদর্শনীর উদ্বোধন করেন। এতে বিভিন্ন বাহিনীর সফল অভিযানে উদ্ধার হওয়া দুর্লভ ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এসব নিদর্শন পাহাড়পুরের প্রাচীন বৌদ্ধ সভ্যতা ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেছে।
র্যলি শেষে পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টোডিয়ানের মোঃ ফজলুল করিম আরজুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায়
পাহাড়পুরের সমৃদ্ধ ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার এ সুযোগ স্থানীয় ও জাতীয় পর্যটনকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। প্রদর্শনীটি দর্শনার্থীদের মধ্যে প্রত্নতত্ত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। আগ্রহী সবাইকে প্রদর্শনী পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সাজু সরকার, রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান, পাহাড়পুর বৌদ্ধ বিহার টুরিস্ট পুলিশ ইনচার্জ মাহাবুব হোসেন।
শু