সারাদেশ

সাংবাদিক পরিচয়ে কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদল নেতা বহিষ্কার

নেত্রকোনা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯
 ছবি:

নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিক পরিচয়ে তৈরি পোশাকবাহী একটি কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবি, চালক ও সহকারীকে মারধর এবং মালামাল নেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পল্লবকে সংগঠন থেকে বহিষ্কার করেছে নেত্রকোনা জেলা ছাত্রদল।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় রাধাগোবিন্দ মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

এজাহারে বলা হয়েছে, দুর্গাপুর উপজেলার কেট্টা বাজারের আকন্দ ফ্যাশন সোয়েটার কারখানা থেকে ৭১ বস্তায় ৫ হাজার ২২৮টি সোয়েটার নিয়ে একটি কাভার্ডভ্যান গাজীপুরের ভবানীপুর বাজারের মোহাম্মাদী সোয়েটার লিমিটেডে যাচ্ছিল। পথে মাঝিপাড়া এলাকায় সালমান রহমান পল্লবের নেতৃত্বে কয়েকজন গাড়িটির গতিরোধ করে চাবি নিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, তাঁরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে গাড়িতে অবৈধ মালামাল ও মাদক রয়েছে বলে চালক মো. শরিফ ও সহকারী মো. শাহাজাহান আলীকে ভয় দেখান। একপর্যায়ে চালককে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চালক গাড়িতে সোয়েটার রয়েছে জানালে তাঁকে হত্যার হুমকি দিয়ে গাড়িটি শ্যামগঞ্জ বাজারের অ্যাম্বিশন মডেল কলেজের সামনে নিয়ে যাওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে কারখানার মালিকপক্ষের স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ঘটনাস্থলে গিয়ে গাড়িটি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এজাহারে অভিযোগ করা হয়েছে, চাঁদার টাকা না পেয়ে পল্লব ও তাঁর সহযোগীরা কাভার্ডভ্যান থেকে ১১ বস্তায় থাকা ৭৭৩টি সোয়েটার নিয়ে যান। এসব সোয়েটারের মূল্য ৬৮ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, পল্লব নিজেকে পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং তাঁর ভাইকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন। পরে বিষয়টি পুলিশ ও জেলা ছাত্রদলের নেতাদের জানানো হলে তাঁদের মধ্যস্থতায় নেওয়া ৭৭৩টি সোয়েটারের মধ্যে ৭৬৬টি ফেরত দেওয়া হয়। রাত ৪টার দিকে চালক ও তাঁর সহকারীকে ছেড়ে দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আকন্দ ফ্যাশন সোয়েটারের পরিচালক মো. হারুন রশিদ লিটন বাদী হয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে পূর্বধলা থানায় মামলা করেন। মামলায় সালমান রহমান পল্লব ও মোরাদ মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার পর রোববার রাতেই সালমান রহমান পল্লবকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করে নেত্রকোনা জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে মামলায় করা অভিযোগগুলোর সত্যতা তদন্তসাপেক্ষ। গ্রেপ্তার বা বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগকে প্রমাণিত ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।

১

শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতায় নজর, তালিকা হালনাগাদ; বড় অভিযানের চিন্তা

২

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

৩

সাংবাদিক পরিচয়ে কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদল নেতা বহিষ্কার

৪

ফতুল্লায় এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

৫

হাসপাতালে কিশোরীর লাশ ফেলে পালালেন স্বামী, হত্যার অভিযোগ

৬

চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার

৭

মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন ২০২৭ সালের বইয়ের মান

৮

বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে এসআরবি

৯

বন্ধ মাদ্রাসায় ১৬ শিক্ষক, বছরে সাড়ে ৬ লাখ টাকা অনুদান

১০

জিয়ার মরদেহ পাহাড় থেকে ফেলার নির্দেশ দিয়েছিলেন মতিউর: প্রসিকিউটর

১১

৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর ডা. আউয়াল

১২

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন জমা দিলেন ভাই ফয়সল

১৩

চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: হুমকির অভিযোগে মধ্যরাতে বিক্ষোভ

১৪

৬ ঘণ্টা পর চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি শুরু

১৫

সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত