বিশ্বে প্রথম ট্রিলিয়ন ডলারের বেতন স্পর্শ করতে যাচ্ছেন ইলন মাস্ক,

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

টেসলার শেয়ারহোল্ডাররা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্কের প্রায় ১ ট্রিলিয়ন ডলারের (৭৬০ বিলিয়ন পাউন্ড) রেকর্ডগড়া বেতনচুক্তি অনুমোদন করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভায় ৭৫ শতাংশ শেয়ারহোল্ডারের ভোটে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে দিয়ে বিশ্বে প্রথম ট্রিলিয়ন ডলারের বেতন স্পর্শ করতে যাচ্ছেন এই ধনকুবের। 

শেয়ারহোল্ডারদের ভোটের ফল ঘোষণার পর মঞ্চে উঠে উল্লাস প্রকাশ করেন মাস্ক। তিনি বলেন,‘টেসলার ভবিষ্যতের জন্য আমরা শুধু নতুন অধ্যায় নয়, পুরো নতুন বই শুরু করতে যাচ্ছি।’

এই চুক্তি অনুযায়ী মাস্ককে আগামী ১০ বছরে কয়েকটি বড় লক্ষ্য অর্জন করতে হবে। এর মধ্যে রয়েছে-বছরে ২ কোটি টেসলা গাড়ি সরবরাহ, ১০ লাখ মানবাকৃতির ‘অপটিমাস’ রোবট উৎপাদন ও ব্যবহার, ফুল সেল্ফ-ড্রাইভিং (এফএসডি) ফিচারের ১ কোটি সাবস্ক্রিপশন, ১০ লাখ রোবোট্যাক্সি বাণিজ্যিকভাবে চালু, মূল মুনাফা ৪০০ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানো, কোম্পানির বাজারমূল্য ৮.৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা(যা বর্তমানে প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলার)। 

মাস্ক এই সময়ে কোনো বেতন পাবেন না। তবে লক্ষ্য পূরণ হলে তিনি ৪০০ মিলিয়নেরও বেশি নতুন শেয়ার পাবেন, যার মূল্য বাজারমূল্য বাড়লে প্রায় ১ ট্রিলিয়ন ডলার হতে পারে। চুক্তিটি নিয়ে সমালোচনা থাকলেও টেসলা বোর্ডের দাবি ‘মাস্ককে ধরে রাখা ছাড়া টেসলার পক্ষে এগিয়ে যাওয়া কঠিন।’

সভায় মাস্ক ‘অপটিমাস’ রোবটকে কোম্পানির ভবিষ্যতের কেন্দ্রবিন্দু বলে উল্লেখ করেন। বিশ্লেষকদের একাংশ মনে করছেন-ইলেকট্রিক গাড়ির বিক্রি কমতে থাকায় ব্যবসার মূল খাতে আরও মনোযোগ দেয়াই এখন জরুরি। ঘোষণার পর আফটার-আওয়ারস ট্রেডিংয়ে টেসলার শেয়ারদর সামান্য বেড়েছে। গত ছয় মাসে কোম্পানির শেয়ারমূল্য বেড়েছে ৬২ শতাংশের বেশি।

বিষয়:

ইলন মাস্ক
এলাকার খবর

সম্পর্কিত