ভারতের তেলেঙ্গানা ৪ বছর বয়সী যমজ কন্যাশিশুকে কূপে ফেলে হত্যা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

করল বাবা যমজ বোন গীতাংশি ও গীতান্বিকা। ভারতের তেলেঙ্গানায় চার বছর বয়সী যমজ কন্যাকে কূপে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, শুক্রবার (৩ এপ্রিল) রাজ্যটির করিমনগরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাচ্ছু শ্রীশৈলম করিমনগর রুরালের জুবিলি নগরের বাসিন্দা। ছয় বছর আগে তিনি মৌনিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর তাদের সংসারে জন্ম নেয় যমজ কন্যা—গীতাংশি ও গীতান্বিকা। তাদের বর্তমান বয়স চার বছর। পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সন্তান জন্মের পর থেকেই শ্রীশৈলম অসন্তুষ্ট ছিলেন, কারণ তিনি ছেলে সন্তান প্রত্যাশা করেছিলেন। এ বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ দেখা দিত। এবার ভারতীয় সংবিধানের অলংকরণ শিল্পীর পরিবারকে ভোটার তালিকা থেকে বাদ এবার ভারতীয় সংবিধানের অলংকরণ শিল্পীর পরিবারকে ভোটার তালিকা থেকে বাদ শুক্রবার সন্ধ্যায় আরেক দফা পারিবারিক বিরোধের পর শ্রীশৈলম দুই শিশুকে গ্রামের উপকণ্ঠে কৃষিজমির দিকে নিয়ে যান। পরিবারের সদস্যদের সন্দেহ, সেখানকার একটি কূপে ফেলে তাদের হত্যা করা হয়। পরে কূপ থেকে গীতাংশির মরদেহ উদ্ধার করা হয়। অপর শিশু গীতান্বিকা প্রথমে নিখোঁজ ছিল। কয়েক ঘণ্টার অনুসন্ধানের পর পুলিশ ও দক্ষ সাঁতারুরা তার মরদেহও উদ্ধার করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসীরা অভিযুক্তকে আটক করে মারধর করে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। শিশুদের কূপে ফেলার আগে বিষ প্রয়োগ করা হয়েছিল কি না, সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। করিমনগর রুরাল সার্কেল ইনস্পেক্টর এ. নিরঞ্জন রেড্ডি জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধ, বিশেষ করে কন্যাসন্তান জন্ম নিয়ে অসন্তোষ, ঘটনার মূল কারণ হিসেবে উঠে এসেছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে, শিশুদের কূপে ফেলার আগে বিষ প্রয়োগ করা হয়েছিল কি না তাও তদন্ত করা হচ্ছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত