ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাজ্যে বই বিক্রি বন্ধ করলেন স্যালি রুনি

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করায় যুক্তরাজ্যে নিজের বইয়ের সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ লেখক স্যালি রুনি। তার প্রকাশক ফ্যাবার জানিয়েছে, যুক্তরাজ্যে বই বিক্রির রয়্যালটি তাকে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই লেখকের সম্মতিতে দেশটিতে তার বই বিক্রি বন্ধ করা হচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া বিবৃতিতে রুনি বলেন, ২০২৫ সালে যুক্তরাজ্য প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার পরও তিনি সংগঠনটিকে সমর্থন দিয়ে যাওয়ার কথা জানান। এর ফলে যুক্তরাজ্যে তার বই প্রকাশ ও বিক্রির চুক্তি কার্যকর করা ফৌজদারি অপরাধের কারণ হতে পারে। গ্রেপ্তারের আশঙ্কায় একটি পুরস্কার গ্রহণের জন্য যুক্তরাজ্য সফরও বাতিল করেন তিনি।


ফিলিস্তিনের সমর্থনে ব্রিটেনে বই বিক্রি বন্ধ করলেন স্যালি রুনি

তার ‘নরমাল পিপল’ উপন্যাসের দশ লাখের বেশি কপি বিক্রি হয়েছে। তাছাড়া ‘কনভারসেশনস উইথ ফ্রেন্ডস’ ও ‘বিউটিফুল ওয়ার্ল্ড, হোয়ার আর ইউ’ উপন্যাসের প্রতিটি বিক্রি হয়েছে পাঁচ লাখের বেশি কপি। অন্য দেশগুলোতে তার বইয়ের প্রকাশনা ও বিক্রি অব্যাহত থাকবে।

প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চলছে। সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা হুদা আম্মোরি বলেছেন, রুনির বই প্রকাশ বন্ধ হওয়া মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকেও এ ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেছে, রাজনৈতিক বিশ্বাসের কারণে লেখকদের বই বিক্রি বন্ধ হওয়া উচিত নয়।

এদিকে, লন্ডনের বইয়ের দোকানগুলোতে মজুত থাকা রুনির বই বিক্রি অব্যাহত রয়েছে। যুক্তরাজ্যে সংগঠনটিকে সমর্থনের অভিযোগে নিষেধাজ্ঞার পর থেকে তিন হাজারেরও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিষেধাজ্ঞার বৈধতা নিয়ে মামলাটি আগামী মাসে সুপ্রিম কোর্টে শুনানির কথা রয়েছে।

১

ফ্যামিলি ও কৃষক কার্ড মূল্যস্ফীতি-দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখবে: ড. তিতুমীর

২

বিএনপি ৫ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাবো : রাশেদ প্রধান

৩

রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে তারকারা

৪

বিগত ইন্টেরিম সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে : জামালপুরে মন্ত্রী মিল্লাত

৫

আন্তঃসার্ভিসেস সাইক্লিং: প্রথম দিনেই সেনাবাহিনীর দাপট

৬

বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম

৭

জঙ্গল সলিমপুরে উচ্ছেদের আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ সুপারের ব্যাখ্যা

৮

দিল্লিতে অভিজিৎ দীপকে ফের আটক

৯

রংপুরের নতুন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম

১০

বিয়ের আগের দিন হাসপাতালে বরের মৃত্যু

১১

শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল: কক্সবাজারে গানে গানে সাংস্কৃতিক কর্মীদের অনন্য প্রতিবাদ

১২

রাজনৈতিক ছত্রছায়ায় মেঘনা নদীতে বালু চুরি, গ্রেফতার-৩

১৩

‘নেতানিয়াহুকে বিশ্বাস করেন?’ ট্রাম্পের জবাব, ‘রাজনীতির জগতে কাউকেই বিশ্বাস করি না’

১৪

যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

১৫

তাইওয়ান বিপ্লবী নায়কের জয়ন্তী উপলক্ষে চীন আয়োজিত অনুষ্ঠান বর্জন করতে জনগণকে তাইওয়ানের আহ্বান

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত