‘নেতানিয়াহুকে বিশ্বাস করেন?’ ট্রাম্পের জবাব, ‘রাজনীতির জগতে কাউকেই বিশ্বাস করি না’

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১০
 ছবি:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন কিনা—এমন প্রশ্নের জবাবে কৌশলে উত্তর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্ক ভালো বলেও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডানপন্থী মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

নেতানিয়াহুকে বিশ্বাস করার প্রশ্নে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি কাউকেই বিশ্বাস করি না। রাজনীতির জগতে কাউকেই বিশ্বাস করি না।’


আগামী ২৭ অক্টোবর ইসরাইলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে নেতানিয়াহুর পক্ষে নির্বাচনি সমর্থন ঘোষণা করবেন কি না, সে বিষয়ে ট্রাম্পকে একাধিকবার প্রশ্ন করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানাননি তিনি।

নির্বাচনি প্রচারে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি দীর্ঘদিন ধরেই তুলে ধরে আসছেন নেতানিয়াহু। এবারও নেতানিয়াহুর পুনর্নির্বাচনের প্রচারে ট্রাম্পকে সম্পৃক্ত করার বিষয়ে ইসরাইলি কর্মকর্তাদের আগ্রহের কথা উঠে এসেছে সাক্ষাৎকারে।


নির্বাচনে নিজে যুক্ত হওয়ার পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, তারা চায় আমি এতে যুক্ত হই।’

নেতানিয়াহুর প্রতি আস্থার প্রশ্নে সংশয় প্রকাশ করলেও তার সঙ্গে নিজের সম্পর্কের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে।


এ ছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক সহযোগিতারও প্রশংসা করেন তিনি। দুই দেশের সামরিক অংশীদারত্বকে ‘অত্যন্ত সফল’ বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
 

বিষয়:

ট্রাম্প
১

গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার

২

ছাত্রদল ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করেনি: ছাত্রশিবির নেতা সিবগাতুল্লাহ

৩

ফ্যামিলি ও কৃষক কার্ড মূল্যস্ফীতি-দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখবে: ড. তিতুমীর

৪

বিএনপি ৫ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাবো : রাশেদ প্রধান

৫

রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে তারকারা

৬

বিগত ইন্টেরিম সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে : জামালপুরে মন্ত্রী মিল্লাত

৭

আন্তঃসার্ভিসেস সাইক্লিং: প্রথম দিনেই সেনাবাহিনীর দাপট

৮

বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম

৯

জঙ্গল সলিমপুরে উচ্ছেদের আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ সুপারের ব্যাখ্যা

১০

দিল্লিতে অভিজিৎ দীপকে ফের আটক

১১

রংপুরের নতুন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম

১২

বিয়ের আগের দিন হাসপাতালে বরের মৃত্যু

১৩

শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল: কক্সবাজারে গানে গানে সাংস্কৃতিক কর্মীদের অনন্য প্রতিবাদ

১৪

রাজনৈতিক ছত্রছায়ায় মেঘনা নদীতে বালু চুরি, গ্রেফতার-৩

১৫

‘নেতানিয়াহুকে বিশ্বাস করেন?’ ট্রাম্পের জবাব, ‘রাজনীতির জগতে কাউকেই বিশ্বাস করি না’

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত