আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, ছেড়ে দেওয়া হলো সাকিব-তাসকিনকে

খেলা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) আসন্ন মৌসুমের জন্য বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর শুরু হবে আগামী ২২ নভেম্বর। আসর শুরুর আগে অংশগ্রহণকারী দলগুলো ধরে রাখা ও নতুন করে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় দুবাই ক্যাপিটালসের আস্থার জায়গা ধরে রেখেছেন মুস্তাফিজ।

গত মৌসুমে পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি বাংলাদেশের বাঁহাতি এই পেসার। বিপিএলের কারণে মাঝপথে তাঁকে দেশে ফিরতে হয়েছিল। তবে ফেরার আগে দুবাইয়ের হয়ে ৮ ম্যাচে দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজ। ১৫.৫৩ গড়ে ও ১১.৫০ স্ট্রাইক রেটে তিনি শিকার করেন ১৫ উইকেট।

মুস্তাফিজের এমন পারফরম্যান্সে প্লে-অফে ওঠার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখে দুবাই ক্যাপিটালস। তাই নতুন মৌসুমের জন্য তাঁকে ধরে রাখতে খুব বেশি ভাবতে হয়নি ফ্র্যাঞ্চাইজিটিকে।

মুস্তাফিজের পাশাপাশি দলে ধরে রাখা হয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার রভম্যান পাওয়েলকেও। অন্যদিকে নতুন চুক্তিতে দুবাই ক্যাপিটালসে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত