লালমনিরহাটের হাতীবান্ধা থানা এলাকায় র্যাব-১৩ এর অভিযানে ৩৪৯ বোতল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৫৬ বোতল ফেয়ারডিল এবং ১৯৩ বোতল এস্কাফ সিরাপ।
র্যাব জানায়, দেশব্যাপী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। র্যাব-১৩, রংপুরের দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে সদস্যরা পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
র্যাব-১৩ এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বুধবার (১২ আগস্ট) রাত ২টা ৩৫ মিনিটে হাতীবান্ধা উপজেলার ৮নং নওদাবাস ইউনিয়নের ধওলাই এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় আবুল কালাম (৪০), পিতা মৃত আজিজার রহমানের বাঁশঝাড়ের ভেতর থেকে দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, অভিযানের সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি মাদকভর্তি বস্তা দুটি ফেলে পালিয়ে যায়। পরে একটি বস্তা থেকে ১৫৬ বোতল ফেয়ারডিল এবং অন্য বস্তা থেকে ১৯৩ বোতল এস্কাফ উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শু/আজা