আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: স্কালোনি

খেলা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

মিসরের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর রেফারিং নিয়ে ওঠা বিতর্ককে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, আধুনিক প্রযুক্তির যুগে কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া সম্ভব নয়।

মিসরের বিপক্ষে ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থেকেও শেষ ১৩ মিনিটে তিন গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মাধ্যমে জয় তুলে নেয় আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন মিসরের কোচ ও খেলোয়াড়রা। এ ঘটনায় মিসর ফুটবল ফেডারেশন ফিফার কাছেও আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে।

কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা পাইয়ে দিতে ফিফা কাজ করছে—এমন অভিযোগের কোনো ভিত্তি নেই।

তিনি বলেন, “এসব আলোচনা মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি ছড়িয়েছে। বর্তমান সময়ে ছোট একটি বিষয়ও দ্রুত ভাইরাল হয়ে বড় বিতর্কে পরিণত হয়। কিন্তু ২০২৬ সালের উন্নত প্রযুক্তিনির্ভর ফুটবলে কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া বা ষড়যন্ত্র করা বাস্তবে সম্ভব নয়।”

স্কালোনি আরও বলেন, ফুটবলে রেফারিংয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে বর্তমানে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সেমি-স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি, বলের ভেতরে সংযুক্ত সেন্সর এবং উচ্চক্ষমতাসম্পন্ন ভিডিও সহকারী রেফারি ব্যবস্থার কারণে ইচ্ছাকৃতভাবে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

মিসর ম্যাচের বিভিন্ন সিদ্ধান্ত নিয়েও তিনি কোনো বিতর্ক দেখছেন না উল্লেখ করে বলেন, ম্যাচ শেষে সিদ্ধান্ত নিয়ে আপত্তি বা ভিন্নমত থাকতেই পারে। তবে নিয়ম সবার জন্যই সমান এবং বিশ্বকাপ শুরুর আগেই সব দলকে নিয়মগুলো স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

স্কালোনির মতে, মাঠের বাস্তবতার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবই এ বিতর্ককে বেশি উসকে দিয়েছে।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত