প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরিতে আত্মবিশ্বাসী মিরাজ

খেলা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দিন শেষে নিজের ইনিংস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেছেন, এই শতক আসন্ন টেস্ট সিরিজে তাকে আত্মবিশ্বাস জোগাবে।

প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করে মিরাজের অপরাজিত সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ ২৬৩ রান সংগ্রহ করে। জবাবে দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ৫১ রান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ফলে ২১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে স্বাগতিকরা।

দিন শেষে মিরাজ বলেন, শুরুতে ব্যাট করা বেশ চ্যালেঞ্জিং ছিল। তাই তিনি রান করার চেয়ে উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার দিকেই বেশি মনোযোগ দিয়েছিলেন।

তিনি বলেন, “শুরুর দিকে কন্ডিশনটা একটু কঠিন ছিল। আমি শুধু মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে। এই কন্ডিশনে এটাই আমার প্রথম ম্যাচ, তাই নিজেকে মানিয়ে নেওয়াই ছিল মূল লক্ষ্য।”

মিরাজ আরও বলেন, শুরুতে ধৈর্য ধরে জুটি গড়ার চেষ্টা করেছেন। পরে উইকেটে থিতু হওয়ার পর রান করাটা সহজ হয়ে যায়।

আসন্ন টেস্ট সিরিজ প্রসঙ্গে তিনি বলেন, “অবশ্যই এই সেঞ্চুরি আমাকে আত্মবিশ্বাস দেবে। আমি যে মানসিকতা নিয়ে ব্যাট করেছি, সেটি ধরে রাখতে পারলে আমার জন্য ভালো হবে, দলের জন্যও ভালো হবে।”

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত