ভারত ও ২০৩৬ অলিম্পিক: ক্রিকেট সংকটই হতে পারে বড় চ্যালেঞ্জ

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ভারতের ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের স্বপ্ন এখন ঝুঁকিতে পড়তে পারে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সদস্য কিতারোভিচ সতর্ক করেছেন, ‘খেলাধুলার রাজনীতিকরণ’ ভবিষ্যৎ আয়োজকদের জন্য বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে।

ভারত যদি আসলেই অলিম্পিক আয়োজন করতে চায়, তবে তাদের প্রমাণ করতে হবে যে বিশ্ববাসীকে স্বাগত জানাতে সক্ষম এবং কোনো রাজনৈতিক শর্ত প্রভাব ফেলবে না। কিন্তু সাম্প্রতিক ঘটনা, যেমন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা না দেওয়া, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে।

২০৩৬ সালের গেমসে ২০০টিরও বেশি দেশ থেকে ১০ হাজারের বেশি অ্যাথলেট, কর্মকর্তা ও দর্শক অংশ নেবেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা দেখবেন ভারত কতটুকু সক্রিয়ভাবে সকলের উপস্থিতি নিশ্চিত করতে পারছে। চিলি, ইন্দোনেশিয়া, কাতার ও তুরস্কের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো এই সুযোগে শক্তিশালী অবস্থান নিতে পারে।

বিশ্লেষকরা মনে করান, অলিম্পিক আয়োজন মানে শুধু স্টেডিয়াম ও হোটেল নয়, এটি ক্রীড়ার চেতনার প্রতি দেশীয় অঙ্গীকারের প্রতিফলন। খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার এই সক্ষমতায় এখন ভারত ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিষয়:

cricket sports
এলাকার খবর

সম্পর্কিত