খেলা

জর্ডানের জালে পাঁচ গোল বাংলাদেশের মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯
 ছবি:

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে প্রস্তুতি নিতে জর্ডান সফরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। সফরের প্রথম প্রীতি ম্যাচেই দারুণ জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার আম্মানে স্বাগতিক জর্ডান অনূর্ধ্ব-১৭ দলকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

জর্ডানের আম্মানে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ১-০ গোলে। প্রথমার্ধের একমাত্র গোলটি করেন আলপি আক্তার। বিরতির পর আরও আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে জর্ডানের জালে আরও চারবার বল পাঠায় তারা। রিয়া, মৌসুমী, কুলসুম ও পায়েল একটি করে গোল করেন। ফলে ম্যাচের শেষ বাঁশি বাজার সময় বাংলাদেশের জয় নিশ্চিত হয় ৫-০ ব্যবধানে। বাছাইপর্বের আগে এই জয় আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি দলের আক্রমণভাগের কার্যকারিতারও প্রমাণ দিয়েছে। জর্ডান সফরে বাংলাদেশ আরও একটি প্রীতি ম্যাচ খেলবে ১৩ সেপ্টেম্বর। দুই ম্যাচই বাছাইপর্বের আগে দলের প্রস্তুতি যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ।

অন্যদিকে এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে বাংলাদেশ সিনিয়র নারী ফুটবল দল। চীনের গুয়াংজুতে অনুশীলন করছে সাবিনা খাতুনদের দল। সেখান থেকে জাপানের নাগোয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ফুটবল অভিযান অবশ্য মূল গেমসের উদ্বোধনের আগেই শুরু হচ্ছে।

১৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও নারী ফুটবলের খেলা শুরু হবে ১৪ সেপ্টেম্বর। বাংলাদেশের প্রথম ম্যাচও সেদিন। গ্রুপ ‘এফ’-এ বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। ১৪ সেপ্টেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে উত্তর কোরিয়া। এরপর ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে চীনে অবস্থান করে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ নারী ফুটবল দল। চীনের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে জাপানে গিয়ে দ্রুত মূল প্রতিযোগিতায় মনোযোগ দেওয়াই দলের লক্ষ্য।

সারাবছর খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ মাউশির

ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

লেবাননের সশস্ত্র গোষ্ঠীরবিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’—স্লোগানে ছাত্রলীগের মিছিল

ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

তিতুমীর কলেজে ফ্রি রিসার্চ মেথডলজি প্রোগ্রাম, সাদিয়ার চিকিৎসায় সহায়তার আহ্বান

বাব-এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণে ইয়েমেনে শত শত সেনা পাঠাল ইরান

জাতি এখন সবচেয়ে বড় সংকটে আছে : ডা. শফিকুর রহমান

১০

পত্নীতলায়  চোরাই মালামালসহ আটক ২

১১

নওগাঁয় অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলল সত্যতা

১২

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

১৩

দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে নিতে চায় রাশিয়া-ভারত

১৪

রাজধানীর একটি বাসায় মাটি খুঁড়ে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৫

মিয়ানমারে ড্রোন হামলার পর বন্ধ বিমানবন্দর

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত