অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ

শেষ বলের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১০:১০
 ছবি:

প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। কিন্তু ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত হতাশ হতে হলো যুবা টাইগ্রেসদের। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে শেষ বলের রোমাঞ্চে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে শেষ বল পর্যন্ত লড়াই করে দুই রান নিয়ে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। ৬ উইকেট হারিয়ে ১২০ রান তুলে ৪ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পায় লঙ্কান মেয়েরা।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে ৬ বলে ১ রান করে ফিরে যান ওপেনার মাইমুনা নাহের। আরেক ওপেনার অচেনা জান্নাতও সপ্তম ওভারে বিদায় নেন। ২৪ বলে ১৬ রান করেন তিনি। পরের ওভারেই কোনো রান না করে আউট হন বিবি আয়েশা। ফলে মাত্র ২৮ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে দলকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান অধিনায়ক সাদিয়া ইসলাম ও নিশিতা আক্তার নিশি। চতুর্থ উইকেটে দুজনের ৪১ বলে ৫৬ রানের জুটি বাংলাদেশের ইনিংসে প্রাণ ফেরায়। ১৫তম ওভারে দলীয় সর্বোচ্চ ৩৯ রান করে আউট হন সাদিয়া। ২২ বলের ইনিংসে চারটি বাউন্ডারি ও দুটি ছক্কা মারেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর রান আউট হয়ে ফেরার আগে ৩৫ বলে ২৬ রান করেন নিশিতা। শেষ দিকে সাদিয়া আক্তার ১৮ বলে ১৮, ফারজানা ইয়াসমিন ৭ বলে ৬ এবং কুমারি শ্রীবণী রাণী ৫ বলে ৩ রান করেন। তাতেই ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১১৯ রান।

১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটাও ভালো হয়নি শ্রীলঙ্কার। ১০ বলে ৪ রান করে ফিরে যান ওপেনার নেটমি উপেক্ষা। তবে দ্বিতীয় উইকেটে সাঞ্জানা কাভিন্দি ও ভিমুক্সা বালাসুরিয়া ৬২ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন।

এই জুটিই মূলত শ্রীলঙ্কার জয়ের ভিত তৈরি করে। ৪৬ বলে চারটি বাউন্ডারি ও দুটি ছক্কায় ৪৮ রান করে কাভিন্দি আউট হন। ভিমুক্সার ব্যাট থেকে আসে ২৬ বলে ২১ রান।

এরপর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে শ্রীলঙ্কা। মানুদি নানায়েকারা ১১, শসিনী গিমহানি ৮ এবং প্রমোদী মাথসারা ১১ বলে ৯ রান করে দলকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যান। শেষ পর্যন্ত সেওমিনি অপরাজিত ১০ এবং লিমানসা অপরাজিত ২ রান করে শেষ বল পর্যন্ত ম্যাচ টেনে নেন। শেষ বলে প্রয়োজনীয় দুই রান নিয়ে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন তারা।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নিশিতা আক্তার নিশি। দুই উইকেট নেন তিনি। ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম একটি করে উইকেট শিকার করেন। তবে শেষ দিকে শ্রীলঙ্কার ব্যাটারদের ঠেকাতে পারেনি বাংলাদেশের বোলিং।

ব্যক্তিগত পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন শ্রীলঙ্কার ওপেনার সাঞ্জানা কাভিন্দি। তাঁর ৪৮ রানের ইনিংসই শ্রীলঙ্কার জয়ের ভিত গড়ে দেয়।

প্রথম ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শেষ বলে হেরে গেলেও সিরিজে বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে। আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে আবারও পাকিস্তানের মুখোমুখি হবে যুবা টাইগ্রেসরা। সেখানে জয়ে ফিরেই ত্রিদেশীয় সিরিজের লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে বাংলাদেশের মেয়েরা।

১

বিদায়ের আগে বিশেষ সম্মান পেলেন মেসি

২

‘বিশেষ মুহূর্তগুলো মিস করব’, বিদায়ের আগে আবেগঘন মেসি

৩

বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা গড়বে টয়োটা

৪

সোনালি অধ্যায়ের শেষ, নতুন পরিচয়ে মেসি

৫

মেসির আগে ও পরে আর্জেন্টিনা: বদলে যাওয়া এক যুগের গল্প

৬

ঘোষণার ৫ দিনের মধ্যে আবু সাঈদের ঘরবাড়ি-কবরস্থান উন্নয়নে অর্থ ছাড়

৭

‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড়, তদন্তে অভিযোগের সত্যতা

৮

রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক

৯

তিন ড্রয়ের দিনে মাহফিজুলের সেঞ্চুরি, আকবরের লড়াই, নাঈমের ফাইফার

১০

কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবর, ‘সতর্ক’ বিজিবি

১১

উরুগুয়ের কাছে ৬ গোলহজম ভারতের, প্রাপ্তি গুটিকয়েক আক্রমণ ও অনিরুদ্ধের গোল

১২

দিল্লিতে প্রায় ৮ ঘণ্টার ধর্নার পর আটক রাহুল-প্রিয়াঙ্কা, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ ‘ইন্ডিয়া’

১৩

নারায়ণগঞ্জ আদালতে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি, পিপি আহত

১৪

অন্য নারীতে আসক্ত প্রেমিক, তিক্ত অভিজ্ঞতা জানালেন গায়ত্রী

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবককে বিবস্ত্র করে ঘোরালো এলাকাবাসী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত