জাতীয় দলে ফেরার আগ্রহ জানিয়ে বিসিবির সঙ্গে যোগাযোগ

ফিরতে চাইলে জাহানারাকেই সিদ্ধান্ত নিতে হবে

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১০
 ছবি:

ঘরোয়া ক্রিকেটে খেলে ফিটনেস ও পারফরম্যান্সের প্রমাণ দিতে হবে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ফিরতে চান অভিজ্ঞ পেসার জাহানারা আলম। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করেছেন। তবে দলে ফিরতে হলে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে খেলে নিজের সামর্থ্য প্রমাণ করতে হবে তাঁকে।

জাতীয় দলে ফেরার বিষয়ে জাহানারার যোগাযোগের কথা নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তিনি জানিয়েছেন, জাহানারার ফিটনেস ও খেলার পারফরম্যান্স পর্যালোচনা করে নির্বাচকেরা তাঁকে বিবেচনা করবেন।

রফিকুল ইসলাম বাবু বলেন, ‘হ্যাঁ, সে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে নির্বাচকেরা আছেন, সবাই দেখবেন সে ফিট আছে কি না। ফিটনেস টেস্টে তাকে উত্তীর্ণ হতে হবে।’

ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন বিসিবির এই কর্মকর্তা। তাঁর ভাষ্য, জাতীয় দলে ফেরার প্রক্রিয়ার পরবর্তী ধাপে যেতে হলে জাহানারাকে দেশে এসে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেখানে তাঁর পারফরম্যান্স ও ফিটনেস সন্তোষজনক হলে জাতীয় দলে ফেরার বিষয়টি বিবেচনা করা হবে। রফিকুল ইসলাম বাবু বলেন, ‘পরবর্তী ধাপে যাওয়ার আগে তাকে এখানে এসে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। সেখানে খেলার পর নির্বাচকেরা যদি মনে করেন সে ফিট আছে, ভালো খেলেছে এবং জাতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য, তখন তাকে বিবেচনায় নেওয়া হবে।’ বিরতি থেকে ফেরার ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কেউ বিরতি নিলে তা থেকে ফেরার জন্য নির্ধারিত কিছু প্রক্রিয়া রয়েছে। তবে জাতীয় দলে সে যত দিন খেলেছে, ভালোই করেছে।’

৩৩ বছর বয়সী জাহানারা আলমের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১১ সালে ওয়ানডে দিয়ে। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৪৮টি এবং টি-টোয়েন্টিতে ৬০টি উইকেট নিয়েছেন তিনি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে।

মানসিক স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে গত বছরের জানুয়ারিতে জাতীয় দল থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা বিসিবিকে জানিয়েছিলেন জাহানারা। পরে গত বছরের শেষ দিকে দলের ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে আলোচনায় আসেন তিনি। ওই অভিযোগের পর বিসিবি নিজস্ব স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পদক্ষেপ নেয়।

এদিকে সামনে নারী ক্রিকেটারদের জন্য বেশ কয়েকটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি করতে এসব প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়টি জাহানারাকেই ঠিক করতে হবে। ঘরোয়া ক্রিকেটে খেলা, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং পারফরম্যান্সের মাধ্যমে নির্বাচকদের আস্থা অর্জন—এই ধাপগুলো পেরিয়েই জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হবে অভিজ্ঞ এই পেসারের।

১

মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান বিএনপির ৭০ নেত্রী

২

মিয়ানমারের জান্তা-সমর্থিত সরকারের সঙ্গে টোকিওতে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক

৩

মিশরের বিপক্ষে ম্যাচে ইসলামবিদ্বেষী স্লোগান: স্পেনকে শাস্তি দিল ফিফা

৪

ফিরতে চাইলে জাহানারাকেই সিদ্ধান্ত নিতে হবে

৫

জয়রথে মোহামেডান, ছুটছে বসুন্ধরা কিংসও

৬

মহাষষ্ঠীতে শঙ্খ ও উলুধ্বনিতে দেবীদুর্গাকে বরণ

৭

বার পরীক্ষায় পাস না করেও আইনজীবী পরিচয় ট্রাম্পের প্রেস সেক্রেটারির!

৮

চুয়েট: অনলাইনে সিন্ডিকেট সভা করলেন উপাচার্য, ১৫ সদস্যের নয় জনই অনুপস্থিত

৯

জামায়াতের সঙ্গে আদর্শিক দূরত্ব ঘোচানোর অভিযোগে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

১০

প্রশ্নপত্র ফাঁস চক্রে সরকারি চাকরিজীবীরা : এসআরবির তদন্ত

১১

সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

১২

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, জানানো হয়নি ঢাকাকে

১৩

সৎ মেয়েকে ধর্ষণ মামলায় জেল, বেরিয়েই স্ত্রীকে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন

১৪

হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন মুহাম্মদ ইউনূস

১৫

‘মাদার অব অল বোমস’ কী, নামের পেছনে কেন ‘সব যুদ্ধের মা’?

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত